Wednesday, March 4th, 2020
আউয়ালের অভিযোগ অস্বীকার মন্ত্রী রেজাউল করিমের
মৎস্য ও প্রাণি সম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি’র বিরুদ্ধে প্রভাব খাটিয়ে জামিন বাতিল করার যে অভিযোগ এনেছেন পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক এমপি এ কে এম এ আউয়াল এসব অভিযোগ অস্বীকার করে মন্ত্রী রেজাউল বলেছেন, ‘সব অভিযোগ মিথ্যা। মন্ত্রী হওয়ার পরে কোনো নিয়োগ বাণিজ্য, কমিশন বাণিজ্য করি নি, করবোও না ইনশাআল্লাহ।’ দুর্নীতির মামলায় নানা নাটকীয়তার পর মঙ্গলবার জামিন পান পিরোজপুর-১ আসনের আওয়ামী লীগ দলীয় সাবেক এমপি আউয়াল। এরপর তিনি বুধবার জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পিরোজপুরে সংবাদ সম্মেলন করে মন্ত্রীর বিরুদ্ধে নানা অভিযোগ করেন। এ বিষয়েবিস্তারিত পড়ুন
সাবেক এমপি একেএমএ আউয়ালের সংবাদ সম্মেলন
দুর্নীতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর দায়ের করা মামলায় সস্ত্রীক জামিন পাওয়ার পরদিনই বুধবার সংবাদ সম্মেলন করেছেন জামিনপ্রাপ্ত পিরোজপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়াল। পিরোজপুর জেলা আওয়ামী লীগের কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে একেএমএ আউয়ালের স্ত্রী লায়লা পারভীনসহ তাদের আইনজীবী এবং আওয়ামী লীগের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মঙ্গলবার একেএমএ আউয়াল এবং তার স্ত্রী জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি লায়লা পারভীন পিরোজপুর জেলা ও দায়রা জজ আদালতে হাজির হওয়ার পর দুপুর ১২ টার দিকে তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেল হাজতেবিস্তারিত পড়ুন
