প্রধান সূচি

Friday, January 24th, 2020

 

অপরাধ করলে তাকে শাস্তি পেতেই হবে : গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, অপরাধ করলে একদিন না একদিন শাস্তি পেতেই হবে। আর বাংলাদেশে অপরাধ করলে তার যে রক্ষা নেই সেটা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেখিয়ে দিয়েছেন। ১৯৭৫ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পরে হত্যাকারীদের রক্ষার জন্য বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান ১৯৭৯ সালে জাতীয় সংসদে ইনডেমিনিটি বিল পাশ করে বঙ্গবন্ধু হত্যার বিচারের পথ বন্ধ করে দিয়েছিলেন। কিন্তু বঙ্গবন্ধু’র কন্যা শেখ হাসিনা ক্ষমতায় এসে সেই কালো আইন বাতিল করে বঙ্গবন্ধু’র খুনীদের বিচার করেছেন। ৭১ সালে স্বাধীনতার বিরোধীতাকারী পাকিস্তানি দোসর রাজাকার আলবদরদের বিচার করেছেন। তাদেরবিস্তারিত পড়ুন


কাউখালীতে নদীতে অভিযানের সময় ম্যাজিষ্ট্রেটকে বাঁধা ॥ আটক ১

পিরোজপুরের কাউখালী উপজেলার সন্ধ্যা নদীতে মৎস্য সম্পদ ধ্বংসকারী অবৈধ জাল অপসারণে বিশেষ কম্বিং অপারেশন অভিযানের ভ্রাম্যমাণ আদালতের ওপর জেলেদের হামলার অভিযোগ পাওয়া গেছে। এ হামলায় মৎস্য কর্মকর্তা ও নৌ-পুলিশের এক সদস্যসহ ৩ জন আহত হয়েছেন। শুক্রবার দুপুরে কাউখালীর আমরাজুড়ি ইউনিয়নের গন্ধর্ব আশ্রয়ন এলাকায় এ হামলার ঘটনা ঘটে। হামলায় জড়িত ও জাটকা নিধনের অপরাধে এক নেছারাবাদ উপজেলার সেহাংঙ্গল গ্রামের মৃত মো. আকসান হাওলাদারের ছেলে মো. রিয়াজ (৩৮)নামে এক জেলেকে আটক করে এক মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও কাউখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. খালেদা খাতুন রেখাবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial