Thursday, January 16th, 2020
ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা বির্নিমানে ঐক্যবদ্ধ হতে হবে … গৃহায়ন গনপূর্ত মন্ত্রী
গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম এমপি বলেছেন, ক্ষুধা ও দারিদ্রমুক্ত সোনার বাংলা বির্নিমানে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে জননেত্রী শেখ হাসিনা সরকার নিরলস কাজ করে যাচ্ছেন। আর প্রধানমন্ত্রীর সেই নিরলস প্রচেষ্টায় বাংলাদেশ আজ তলাবিহীন ঝুড়ি থেকে উন্নয়নের মহাসড়কে। তাই যে লক্ষ নিয়ে ৩০ লাখ মানুষ রক্ত দিয়েছিলেন সে লক্ষ বাস্তবায়নে সকলকে এক হয়ে কাজ করতে হবে। বৃহস্পতিবার পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলা পরিষদেন মাসিক সমন্বয় ও আইন শৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, আওয়ামী লীগ সরকার উন্নয়নেরবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠী’র সমদেকাঠি মাধ্যমিক বিদ্যালয়
নিয়োগ পরীক্ষায় উত্তীর্নদের নিয়োগ দেয়া হচ্ছে না ॥ ম্যানেজিং কমিটির সভাপতি তালবাহানা
পিরোজপুরের নেছারাবাদ (স্বরূপকাঠী) উপজেলার সমেদকাঠি মাধ্যমিক বিদ্যালয়ে সহকারী গ্রন্থাগারিক এবং কম্পিউটার অপারেটর পদে নির্বাচিতদের নিয়োগ দিতে নিয়োগ বোর্ডের সুপারিশ থাকার পরেও নিয়োগ নিয়ে নানান তালবাহানার করছেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি এবং প্রধান শিক্ষক। তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক তারেকেশ^র অভিযোগ অস্বীকার করে বলেন, হঠাৎ করে বিদ্যালয়ের সভাপতি দীলিপ পাল পদ থেকে ইস্তফা দেওয়ায় নিয়োগ প্রক্রিয়া স্থগিত রয়েছে। তিনি বলেন, অত্যন্ত স্বচ্ছ প্রক্রিয়ায় বিদ্যালয়ে সহকারী গ্রন্থাগারিক পদে সুমন বড়াল এবং অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর পদে মো. ইউসুফ আলী নামে দুই প্রার্থী নিয়োগ পরীক্ষায় নির্বাচিত হয়েছেন। তাই তাদের নিয়োগ দিতে নিয়োগ বোর্ডবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় মাজেদা বেগমের ৩৩তম মৃত্যুবার্ষিকী পালিত
জেলার ভান্ডারিয়া উপজেলায় মজিদা বেগম মহিলা বিশ্ববিদ্যালয় কলেজে বৃহস্পতিবার ইত্তেফাক গ্রুপ অব পাবলিকেশন্স লিমিটেডের পরিচালক মন্ডলীর সাবেক চেয়ারম্যান এবং দৈনিক ইত্তেফাকের প্রতিষ্ঠাতা সম্পাদক মরহুম তফাজ্জল হোসেন মানিক মিয়ার সহধর্মিণী মহীয়সী নারী মাজেদা বেগমের ৩৩তম মৃত্যু বার্ষিকী পালন উপলক্ষে আলোচনা সভা, মিলাদ মাহফিল ও মরহুমার রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। কলেজ অধ্যক্ষ মো. মোশারেফ হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, কলেজ পরিচালনা কমিটির সদস্য ও সাবেক সদর ইউপি চেয়ারম্যান মো. গোলাম সরওয়ার জোমাদ্দার, কলেজের উপাধ্যক্ষ মো. আবু জাফর, সহকারী অধ্যাপক জাকির হোসেন খান, হাসিনা বেগম, খায়রুননাহার রুবী, বিশ্বাসবিস্তারিত পড়ুন
বাগেরহাটে রামপালে ব্যবসায়ীকে হত্যার চেষ্ঠা
বাগেরহাটের রামপালের শোলাকুড়া গ্রামে ইব্রাহিম নামে এক ব্যবসায়ীকে ৪/৫ জনের একদল সন্ত্রাসী হত্যার চেষ্ঠা করে ব্যর্থ হয়েছে। এ ব্যাপারে আহত ব্যবসায়ী ইব্রাহিম বাদী হয়ে হারুন, জাহাঙ্গীর মোল্লাসহ ৪ জনের নাম উল্লেখ করে রামপাল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। অভিযোগে জানা গেছে, বাগেরহাটের রামপাল উপজেলার শোলাকুড়া গ্রামের ইব্রাহিম ফকিরের সাথে প্রতিবেশী হারুন শেখসহ একাধিক হত্যা মামলার আসামী জাহাঙ্গীর মোল্লা, হারুন মোল্লাদের সাথে দীর্ঘদিন ধরে জমি-জমাসহ নানাবিধ বিষয় নিয়ে বিরোধ চলে আসছিলো। ইতিপুর্বে ইব্রাহিম এর স্ত্রী মরিয়ামকে ওই সন্ত্রাসীরা কুপিয়ে জখম করে। পুর্ব বিরোধের জের ধরে গত মঙ্গলবার সকালে জাহাঙ্গীর, হারুনসহ ৪/৫বিস্তারিত পড়ুন
শরণখোলায় মাছের খামারে বিষ প্রয়োগ ॥ ৫ লাখ টাকার ক্ষতি
বাগেরহাটের শরণখোলা উপজেলায় দুটি মাছের খামারে বিষ দিয়েছে দুর্বৃত্তরা। বিষক্রিয়ায় বিভিন্ন প্রজাতির মাছ মরে ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। গত সোমবার ও বুধবার রাতে উপজেলার সাউথখালী ইউনিয়নের দক্ষিণ তাফালবাড়ি গ্রামের রাজ্জাক ফকির এবং তার ভাই বাদল ফকিরের দুটি মাছের খামারে এ বিষ প্রয়োগের ঘটনা ঘটে। মাছের খামারের সব মাছ মেরে ফেলায় হতাশায় পড়েছে দরিদ্র দুই পরিবার। এ ঘটনায় ক্ষতিগ্রস্তরা শরণখোলা থানায় অভিযোগ দায়ের করেছেন। রাজ্জাক ফকিরের স্ত্রী রাশিদা বেগম জানান, বাড়ির সামনে ৫ কাঠা জমিতে গত ৮ বছর ধরে মাছ চাষের পাশাপাশি সবজি চাষ করছেন তারা। মাছের খামারে রুই, কাতলসহবিস্তারিত পড়ুন
