প্রধান সূচি

Saturday, November 9th, 2019

 

খুলে দেয়া হয়েছে ২২৮টি সাইক্লোন শেল্টার ॥ ব্যবস্থা করা হয়েছে শুকনো খাবার ও পানি

ঘূর্ণিঝড় বুলবুল মোকাবেলায় প্রস্তুত পিরোজপুর

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ এর প্রভাবে পিরোজপুরে শনিবার দুপুর থেকে মুসলধারে বৃষ্টি হচ্ছে। সেই সাথে বইছে হালকা বাতাস। বুলবুল মোকাবেলায় জেলার ৭ উপজেলার খোলা হয়েছে কন্টোলরুম। জেলায় সরকারীভাবে ২০৫টি এবং বেসরকারীভাবে ২৩টিসহ মোট ২২৮টি সাইক্লোন শেল্টার প্রস্তুত রাখা হয়েছে। দুপুরের পর থেকে জেলার চরাঞ্চল এবং নদী তীরবর্তী এলাকার মানুষদের নিরাপদ আশ্রয়ের জন্য সাইক্লোন শেল্টারে নিয়ে যাওয়া হচ্ছে। জনগণকে সচেতনতা ও নিরাপদ আশ্রয়ে থাকার জন্য দুপুর থেকে জেলা শহরসহ ৭ উপজেলার সর্বত্র তথ্য বিভাগ, পুলিশ, রেড ক্রিসেন্ট ইউনিট, স্কাউট, সিপিপি’র সদস্যরা মাইকিং করে চলছে। বিভিন্ন সমজিদ থেকেও মাইকিং করা হচ্ছে। জেলায় ১২৭৫ জনবিস্তারিত পড়ুন


প্রস্তুত প্রশাসন ॥ চলছে মাইকিং

কাউখালীতে ‘বুলবুল’ আতঙ্ক

শক্তি সঞ্চয় করে উপকূলের দিকে ধেয়ে আসছে অতিপ্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’। যার প্রভাবে পিরোজপুরের কাউখালীতে বৈরী আবহাওয়া বিরাজ করেছে। সকাল থেকে মাঝারি ধরণের বৃষ্টিপাত হচ্ছে। শনিবার সকালে মোংলা ও পায়রা বন্দরে ১০ নম্বর বিপদ সংকেত দেখানোর পরে পিরোজপুরের কাউখালীর উপকূলীয় এলাকার মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। যদিও এসব এলাকায় উপজেলা প্রশাসন এবং স্বেচ্ছাসেবকদের মাধ্যমে দিনভর ঘূর্ণিঝড় নিয়ে সতকর্তামূলক প্রচারণা চালানো হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে সাইক্লোন শেল্টারসহ বিভিন্ন বিদ্যালয় ভবন, পাকা ও নিরাপদ স্থাপনা। সকাল থেকে দফায় দফায় উপজেলা প্রশাসন সভা করেছেন। ঘূর্ণিঝড় মোকাবেলায় বিভিন্ন ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে। রাতে আশ্রয়বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial