প্রধান সূচি

Wednesday, July 10th, 2019

 

ভান্ডারিয়া সফর করলেন মার্কিন রাষ্ট্রদূত মিলার

বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার আজ বুধবার সকালে পিরোজপুর জেলার ভান্ডারিয়ায় এক শুভেচ্ছা সফরে আসেন। এ সফরকালে মার্কিন রাষ্ট্রদূত সাবেক মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এমপির সাথে তাঁর বাস ভবনে এক সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এ সাক্ষাতকালে মার্কিন রাষ্ট্রদূতকে বিশ^ উষ্ণায়নজনিত জলবায়ূ পরিবর্তনের প্রভাবে ভান্ডারিয়াসহ পিরোজপুর জেলা ও উপকূলীয় অঞ্চলে বন্যা, লবনাক্ততা, ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস এবং ভান্ডারিয়া উপজেলায় জলবায়ূ পরিবর্তনে অভিঘাত মোকাবেলায় গৃহীত বিভিন্ন কর্মসূচির সম্পর্কে অবহিত করা হয়। পানি উন্নয়ন বোর্ডের প্রধান প্রকৌশলী ও উপকূলীয় বাধ উন্নয়ন প্রকল্প (সিইআইপি) এর প্রকল্প পরিচালক মো. হাবিবুর রহমান ভান্ডারিয়া উপজেলাসহ উপকূল অঞ্চলেবিস্তারিত পড়ুন


আজ কবি আহসান হাবীবের মৃত্যু বার্ষিকী

আধুনিক বাংলা কবিতার পথিকৃৎ কবি আহসান হাবীবের ৩৪তম মৃত্যু বার্ষিকী আজ ১০ জুলাই। ১৯৮৫ সালের এই দিনে ঢাকায় মৃত্যুবরণ করেন তিনি। কিন্তু তার মৃত্যুর ৩৪ বছরেও নামমাত্র ফলক ছাড়া তেমন কিছুই নেই কবি আহসান হাবীবের নিজ জেলা পিরোজপুরে। কবির জন্ম বা মৃত্যু দিবসে পালিত হয় না কোন কর্মসূচিও। তেমনি আজ কবি আহসান হাবীবের মৃত্যু বার্ষিকীতে কবি স্মরণে নেই কারও কোন কর্মসূচি। ১৯১৭ সালের ২ জানুয়ারি পিরোজপুর সদর উপজেলার শঙ্করপাশা গ্রামে তিনি জন্মগ্রহন করেন। কলেজের অধ্যয়নকালেই কলকাতার বিখ্যাত সাহিত্য পত্রিকায় তার কবিতা স্থান করে নেয় তখন থেকে কবি হিসেবে তার আত্মপ্রকাশ।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial