প্রধান সূচি

Wednesday, June 5th, 2019

 

ঘরে ফেরা হলো না দুই বন্ধুর

ঈদের খুশিতে মোটরসাইকেল নিয়ে ঘুরতে বেড়িয়ে আর ঘরে ফেরা হলো না দু্ই বন্ধুর। মোটর সাইকেল দূর্ঘটনায় নিহত হলো দুই বন্ধু। আর এ ঘটনাটি ঘটেছে বুধবার রাত ৮টার দিকে পিরোজপুরের বলেশ্বর ব্রিজের ঢালে পার্শ্ববর্তী বাগেরহাট জেলার মহিষপুরা এলাকায়। নিহতরা হল- পিরোজপুর পৌর শহরের পিটিআই সংলগ্ন কুমারখালী এলাকার সোহান সেখ (২৭) ও স্বপন সাহা (২৯)। এ সময় মোটরসাইকেলে থাকা আরও দু’জন গুরুতর আহত হন। নিহত সোহান সেখ পিরোজপুর শহরের পিটিআই সংলগ্ন কুমারখালী এলাকার আফজাল খানের ছেলে ও স্বপন সাহা একই এলাকার মহাদেব সাহার ছেলে। আহতরা হলেন একই এলাকার করম আলীর পুত্র রহিম (২৭)।বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial