প্রধান সূচি

বাংলাদেশের পুলিশ বাহিনী এখন একটি পেশাদারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে … গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, বাংলাদেশের পুলিশ বাহিনী এখন একটি পেশাদারী প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক, ইভটিজিংসহ বিভিন্ন ধরনের অপরাধ দমনে পুলিশ এখন কার্যকর ভুমিকা রাখছে।
মন্ত্রী আজ মঙ্গলবার পিরোজপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইনে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
পিরোজপুরের ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোল্লা আজাদ হোসেনের এর সভাপতিত্বে দোয়া ও ইফতার মাহফিলে পিরোজপুরের জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পৌর মেয়র আলহাজ্ব মো. হাবিবুর রহমান মালেক বক্তব্য রাখেন।
গৃহায়ন ও গণপুর্ত মন্ত্রী বলেন, বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। আইন শৃংখলা নিয়ন্ত্রণে রাখাসহ পুলিশ বাহিনীর উপরে এখন অনেক গুরুত্বপূর্ন দায়িত্ব রয়েছে। বাংলাদেশ পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে এসব দায়িত্ব পালন করে দেশবাসীর আস্থা অর্জনে সক্ষম হয়েছে। বাংলাদেশের পুলিশ যারা বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষনার সাথে সাথে রাজারবাগে থ্রিনট-থ্রি রাইফেল নিয়ে হানাদার পাঞ্জাবীদের মোকাবেলা করেছে এবং অকাতরে জীবন দিয়েছে তাঁরা জনগনের বন্ধু হিসেবে দেশবাসীর মন জয় করতে পারবে এ আস্থা আমার রয়েছে। আমরা নূন্যতম সমস্যায় পড়লে পুলিশের শরনাপন্ন হই, আবার আমরাই অকারণে বা সামান্য ভুলত্রুটি হলে পুলিশের সমালোচনা করে থাকি।
মন্ত্রী আরও বলেন, এই পিরোজপুর এখন একটি শান্তির জেলায় পরিণত হয়েছে। পিরোজপুর শহরে গত ৫ মাসে একটিও সন্ত্রাসী কর্মকান্ড ঘটেনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার পুলিশ বাহিনীর আধুনিকায়নে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছেন এবং ইতিমধ্যেই অনেক পরিকল্পনা বাস্তবায়ন করেছেন।
ইফতার ও দোয়া মাহফিলে পিরোজপুরের জেলা পরিষদের চেয়ারম্যান মহিউদ্দিন মহারাজ, সরকারী সোহরাওয়ার্দী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ গোলাম কিবরিয়া গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী বিশ্বনাথ বনিকসহ সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ বিভিন্ন পেশাজীবী মানুষ উপস্থিত ছিলেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial