কাউখালীতে সাংবাদিকের উপর হামলা ॥ প্রতিবাদ সভা
পিরোজপুরের কাউখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার কাউখালী প্রতিনিধি সৈয়দ বশির আহম্মেদের উপর হামলার প্রতিবাদে রবিবার সকালে প্রেসক্লাবে তারিকুল ইসলাম পান্নু’র সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, সমকাল প্রতিনিধি নজরুল ইসলাম, কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি দেবদাস মজুমদার, ইত্তেফাক সংবাদাতা ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হাসান রবিন, আমাদের অর্থনীতি প্রতিনিধি ও সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, নয়া দিগন্তের সংবাদদাতা ও সাবেক সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, ভোরের কাগজ প্রতিনিধি ও সাবেক সাধারণ সম্পাদক শেখ নুরুল হুদা বাবু, দিনকাল প্রতিনিধি এ. জেড. এম ছায়ফুল্লাহ মনির, জনতা’র প্রতিনিধি গাজী আনোয়ার হোসেন প্রমূখ।
বক্তারা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং অবিলম্বে হামলাকারীদের আইনের আওতার আনার দাবী জানান।
উল্লেখ্য শনিবার সন্ধ্যায় কাউখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ বশির ইফতার শেষে তার নিজ কার্যালয়ের আসার পথে ডাচ বাংলা ব্যাংকের সামনে ৮/৯জন দুর্বৃত্ত তার উপর হামলা চালিয়ে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার প্রথমে কাউখালী হাসপাতালে ভর্তি করে। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। বর্তমানে সে বরিশালে চিকিৎসাধীন রয়েছে।
