Sunday, June 2nd, 2019
মঠবাড়িয়ায় যুবক খুন
পিরোজপুরের মঠবাড়িয়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে আরিফ হাওলাদার (২০) নামে এক যুবক খুন হয়েছে। রবিবার দুপুরে উপজেলার মিরুখালী ইউনিয়নের ছোট শৌলা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আরিফ ওই গ্রামের দিন মজুর কালাম হাওলাদারের ছেলে। নিহতের পরিবার ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গুটি খেলা নিয়ে কয়েকদিন আগে আরিফের সাথে স্থানীয় কয়েক যুবকের বাক-বিতান্ডা হয়। এর জের ধরে রবিবার সকাল সাড়ে ১০ টার দিকে ছোট শৌলা এলাকার বেলায়েত খানের বাড়ীর সামনে প্রতিপক্ষরা আরিফের গলায় চাকু মেরে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় আরিফকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় দুপুর ১২টার দিকেবিস্তারিত পড়ুন
ভান্ডারিয়ায় ট্যাক্সের আওতায় আসছে মাইকিং ও বিলবোর্ড
ভান্ডারিয়া পৌরসভার সীমানার মধ্যে যে সকল সড়কে বিভিন্ন বিপনণ কোম্পানির বিল বোর্ডসহ অন্যান্য বিল বোর্ড এবং যে সকল বিপনণ পণ্য ও দ্রব্যের মাইকিং করা হয় তার জন্য পৌর কর্তৃপক্ষকে বিধি মোতাবেক কর পরিশোধের সিদ্ধান্ত নেয়া হয়েছে। উপজেলা প্রশাসনের আইন শৃঙ্খলা বিষয়ক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। পৌর প্রশাসকের দায়িত্বে থাকা ভান্ডারিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে ওই সভায় পৌর কাউন্সিলর গোলাম সরওয়ার জোমাদ্দার ছাড়াও আইন শৃঙ্খলা বিষয়ক কমিটির সদস্যদের উপস্থিতিতে সকলের ঐক্যমতের ভিত্তিতে এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। পৌরসভার বিভিন্ন পয়েন্টে টোল আদায়কারীদের স্ব স্ব স্থানে বাধ্যতামূলক থাকতেবিস্তারিত পড়ুন
কাউখালীতে সাংবাদিকের উপর হামলা ॥ প্রতিবাদ সভা
পিরোজপুরের কাউখালী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক আমাদের সময় পত্রিকার কাউখালী প্রতিনিধি সৈয়দ বশির আহম্মেদের উপর হামলার প্রতিবাদে রবিবার সকালে প্রেসক্লাবে তারিকুল ইসলাম পান্নু’র সভাপতিত্বে এক প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন, সমকাল প্রতিনিধি নজরুল ইসলাম, কালের কন্ঠের আঞ্চলিক প্রতিনিধি দেবদাস মজুমদার, ইত্তেফাক সংবাদাতা ও প্রেসক্লাবের সাবেক সভাপতি রবিউল হাসান রবিন, আমাদের অর্থনীতি প্রতিনিধি ও সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, নয়া দিগন্তের সংবাদদাতা ও সাবেক সভাপতি রিয়াদ মাহমুদ সিকদার, ভোরের কাগজ প্রতিনিধি ও সাবেক সাধারণ সম্পাদক শেখ নুরুল হুদা বাবু, দিনকাল প্রতিনিধি এ. জেড. এম ছায়ফুল্লাহ মনির, জনতা’রবিস্তারিত পড়ুন
বাগেরহাটে মাইক্রোবাসের ধাক্কায় শিশু নিহত
বাগেরহাটে মাইক্রোবাসের ধাক্কায় মুফতা নামে ৬ বছরের এক শিশু নিহত হয়েছে। রবিবার সকালে খুলনা-মাওয়া মহাসড়কের বাগেরহাটের ফকিরহাট উপজেলার কাঠালতলা গোডাউনের মোড়ে এই দুর্ঘটনা ঘটে। পুলিশ শিশুটির মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করেছে। নিহত মুফতা বাগেরহাট সদর উপজেলার ষাটগম্বুজ গ্রামের মুক্ত শেখের মেয়ে। বাগেরহাটের কাটাখালী হাইওয়ে থানার উপ-পুলিশ পরিদর্শক মলয়ন্দ্রনাথ রায় বলেন, মুক্ত শেখ ফকিরহাটের কাঠাতলা এলাকায় একটি ভাড়াটিয়া বাসায় থাকেন। সকালে তিনি বাড়ির সামনে কাঠালতলা বাজারে মেয়ে মুফতাকে চুল কাটানোর জন্য সেলুনে নিয়ে যায়। সেলুনে ভিড় থাকার কারণে মেয়েকে সেখানে বসিয়ে রেখে পাশে যান মুক্ত শেখ। পরে শিশু কন্যাবিস্তারিত পড়ুন
