প্রধান সূচি

ইন্দুরকানীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা

ইন্দুরকানীতে জমে উঠেছে ঈদের বাজার। ঈদের নতুন পোষাক কেনার ধুম। শনিবার উপজেলার ইন্দুরকানী বাজার ঘুরে দেখা যায় পোষাকের দোকানগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভিড়। ক্রেতারা তাদের মনের মত পছন্দ করে পোষাক কিনছেন। সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে মেয়েদের গাউন, লং থ্রি-পিস ও ফ্রোক। ইন্দুরকানী বাজারের উৎসব গার্মেন্টস, খান বিপনী বিতান, ইমা গার্মেন্টস, লাকী সুপার গার্মেন্টস এন্ড বস্ত্রালয়, রুবেল বিপনী বিতানে সবচেয়ে বেশি ক্রেতারা ভিড় করছেন।

এছাড়া কসমেটিকস ও জুয়েলারী দোকানগুলোতে ক্রেতাদের ভিড় দেখা যাচ্ছে। এরমধ্যে লিমন কসমেটিকস, মানান স্টোর, সাঁজনিন স্টোর, খান কসমেটিকস ও আখি সাজঘরে ক্রেতারা বেশি ভিড় করছেন। জুয়েলারী দোকানের মধ্যে সামিয়া জুয়েলার্স, সুমন জুয়েলার্সে ক্রেতারা তাদের পছন্দের অলংকার নিতে ব্যস্ত।

লাকী সুপার গার্মেন্টস এন্ড বস্ত্রালয়ের মালিক মিরাজুল ইসলাম জানান, গত বছরের চেয়ে এবছর কেনাবেচা অনেক ভাল। প্রত্যাশার চেয়ে এবছর ঈদের পোষাক বেশি বিক্রি হচ্ছে এবং দামও ভাল পাচ্ছি।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial