ইন্দুরকানীতে অসহায় ও হতদরিদ্র শিশুদের মাঝে ঈদবস্ত্র বিতরণ
ইন্দুরকানীতে দুই শতাধিক অসহায় ও হতদরিদ্র শিশুদের মাঝে ঈদের নতুন পোষাক বিতরণ করা হয়েছে।
শনিবার উপজেলার বেলতলা মোড়ে মা-বাবার দোয়া মার্কেটের সামনে রূপসী বাংলা উন্নয়ন সংস্থার পরিচালক আজাদ হোসেন বাচ্চু ও প্রবাসী ফাউন্ডেশনের সভাপতি সাইফুর রহমান সোহাগের আয়োজনে ও সৌদি প্রবাসী ইলিয়াস স্বপনের আর্থিক সহযোগিতায় এ পোষাক বিতরণ করা হয়। ঈদের পোষাক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, সমাজসেবক আব্দুল আলীম স্বপন প্রমুখ।
এসময় আয়োজকরা বলেন, এভাবে যদি সমাজের বৃত্তবানরা এগিয়ে আসেন তাইলে কোন শিশুই ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে না। তাই তারা সমাজের বৃত্তবানদেরকে অসহায় ও হতদরিদ্রদের পাশে দাড়ানোর আহ্বান জানান।
Please follow and like us:
« পাইকগাছায় টেইলার্স কারিগররা ব্যস্ত সময় পার করছে (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) স্বরূপকাঠীতে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা অনুষ্ঠিত »
