স্বরূপকাঠীতে দুই শিশুকে যৌন নিপিড়নের অভিযোগে থানায় মামলা
জেলার স্বরূপকাঠী উপজেলায় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর দুই শিশু শিক্ষার্থীকে যৌন নিপিড়নের অভিযোগে সোহাগদল গ্রামের ফজলুল হক (৬২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেছে শিশুর পিতা।
শনিবার দুপুরে ওই শিশু দু’টিকে সাথে নিয়ে থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দেন পরিবার। পুলিশ উভয় পক্ষের বক্তব্য শুনে অভিযুক্ত ফজলুল হকের বিরুদ্ধে যৌন নিপিড়নের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেন।
স্বরূপকাঠী থানার ওসি (তদন্ত) সহিদুল ইসলাম বলেন, যৌন নিপিড়নের অভিযোগে ফজলুল হককে আসামী করে থানায় মামলা নেয়া হয়েছে। মামলার পর অভিযুক্তকে গ্রেফতার করে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে।
অভিযোগে জানা গেছে, গত তিন দিন পূর্বে ফজলুল হক প্রতিবেশি চতুর্থ শ্রেণীর এক ছাত্রীকে নিজেদের বাড়ীর কাছের একটি বাগানের মধ্যে ডেকে নিয়ে অশ্লিল কথা বলে যৌন নিপিড়ন করে। এক পর্যায় শিশুটি দৌড়ে পালিয়ে পরিবারের কাছে জানায়। ঘটনার রেশ কাট না কাটতে পরের দিন প্রতিবেশি পঞ্চম শ্রেণী পড়ুয়া অপর একটি মেয়েকে ডেকে নিয়ে যৌন নিপিড়নের চেষ্টা চালায়।
