প্রধান সূচি

Saturday, May 18th, 2019

 

পিরোজপুরে জেলা প্রশাসনের দোয়া ও ইফতার মাহফিল

পিরোজপুরে জেলা প্রশাসনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার পিরোজপুর সার্কিট হাউজে অনুষ্ঠিত এ দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ. ম. রেজাউল করিম। জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া ও ইফতার মাহফিলে জেলা ও দায়রা জজ মো. আব্দুল মান্নান, সিভিল সার্জন মো. ফারুক আলম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট এম এ হাকিম হাওলাদার, পৌরসভার মেয়র মো. হাবিবুর রহমান মালেকসহ জেলা জজ আদালতের বিচারক ও জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট, জেলা প্রশাসনের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক ব্যক্তিবর্গ, সরকারী কর্মকর্তা, সাংবাদিক,বিস্তারিত পড়ুন


বাগেরহাটে ছেলে ধরা ও রোহিঙ্গা আতঙ্ক !

হঠাৎ করে বাগেরহাটে দেখা দিয়েছে ছেলে ধরা ও রোহিঙ্গা আতঙ্ক। ছদ্মবেশে দিনে অথবা রাতের আধারে রোহিঙ্গারা বাচ্চা অপহরণ করছে এমন গুজবে আতঙ্ক ছড়িয়ে পড়েছে জেলার সর্বত্র। এরই মধ্যে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বাগেরহাট পৌরসভার ৯নং ওয়ার্ডের খারদ্বার গ্রামের সাহাপাড়া এলাকায় রাজীব মোল্লার ঘরের টিনের বেড়া কেটে তার ৭ মাস বয়েসী শিশু পুত্র আব্দুল্লাহকে অপহরণের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। একই ধরনের অভিযোগ একই এলাকার কিশোর কুমার সাহার। তার অভিযোগ গত মঙ্গলবার দুপুরে জনৈক ব্যক্তি তার ৮ মাস বয়েসী শিশু কন্যা আনিস্কাকে অপহরণের হুমকী দেয়। সাহাপাড়া এলাকার ৭ মাস বয়েসী শিশুবিস্তারিত পড়ুন


বাগেরহাটে কল্যাণ তহবিলের নামে পণ্যবাহী ট্রাকে চাঁদাবাজি

বাগেরহাটে ঈদকে সামনে রেখে ও কল্যাণ তহবিলের নামে পণ্যবাহী ট্রাকে চলছে বেপরোয়া চাঁদাবাজি। এর ফলে স্থানীয় ট্রাক মালিকদের মধ্যে দেখা দিয়েছে তীব্র ক্ষোভ ও অসন্তোষ। তবে সড়কে ট্রাক থেকে চাঁদা তোলা শ্রমিক সংগঠনের দাবি এটি চাঁদাবাজি নয়, তারা শ্রমিকদের কল্যাণের জন্য টাকা তুলছেন। অন্যদিকে ট্রাক মালিকদের দাবী শ্রমিকদের কল্যাণে নেয়া এ চাঁদার বড় একটা অংশ যাচ্ছে শ্রমিক নেতাদের পকেটে। খোঁজ নিয়ে জানা গেছে, বাগেরহাট-মোংলা মহাসড়কের দ্বিগরাজ এলাকায় পৌরসভার ইজারাকৃত ট্রাকস্ট্যান্ডের বাইরে শ্রমিক সংগঠনের নামে চলছে চাঁদা আদায় এর কাজ। মোংলা পোর্ট পৌরসভার ইজারাকৃত ট্রাকস্ট্যান্ডের মাত্র দেড় কিলোমিটারের মধ্যে দুই দফায়বিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে দুই শিশুকে যৌন নিপিড়নের অভিযোগে থানায় মামলা

জেলার স্বরূপকাঠী উপজেলায় চতুর্থ ও পঞ্চম শ্রেণীর দুই শিশু শিক্ষার্থীকে যৌন নিপিড়নের অভিযোগে সোহাগদল গ্রামের ফজলুল হক (৬২) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় মামলা করেছে শিশুর পিতা। শনিবার দুপুরে ওই শিশু দু’টিকে সাথে নিয়ে থানায় হাজির হয়ে লিখিত অভিযোগ দেন পরিবার। পুলিশ উভয় পক্ষের বক্তব্য শুনে অভিযুক্ত ফজলুল হকের বিরুদ্ধে যৌন নিপিড়নের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেন। স্বরূপকাঠী থানার ওসি (তদন্ত) সহিদুল ইসলাম বলেন, যৌন নিপিড়নের অভিযোগে ফজলুল হককে আসামী করে থানায় মামলা নেয়া হয়েছে। মামলার পর অভিযুক্তকে গ্রেফতার করে পিরোজপুর আদালতে প্রেরণ করা হয়েছে। অভিযোগেবিস্তারিত পড়ুন


কাউখালীতে ডায়রিয়ায় নারীর মৃত্যু ॥ আক্রান্ত দেড় শতাধিক

পিরোজপুরের কাউখালী হাসপাতালে শুক্রবার সকালে ডায়রিয়ায় আক্রান্ত এক রোগী মারা  গেলেও হাসপাতাল কর্তৃপক্ষ তা অস্বীকার করেছেন। এছাড়া গত ১৫ দিনে কাউখালীতে সরকারি হিসেবে দেড় শতাধিক মানুষ এই রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছে। এর মধ্যে শিশুই বেশি। প্রচন্ড গরম ও খাদ্যে বিষক্রিয়ায় ডায়রিয়া ছড়িয়ে পড়ছে। এরমধ্যে হাসপাতালে তীব্র স্যালাইন সংকট দেখা দিয়েছে। জানা গেছে, বৃহস্পতিবার সকালে কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডায়রিয়া-আক্রান্ত রোগী সুবিদপুর গ্রামের জয়নাল আবেদীনের স্ত্রী কুরছিয়া বেগম (৬০) ভর্তি হয়। শুক্রবার সকালে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। রোগীর স্বজনদের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের অবহেলায় মারা গেছেন কুরছিয়া বেগম। এবিস্তারিত পড়ুন


পাইকগাছায় হলুদের আবাদ চলছে

পাইকগাছায় হলুদের আবাদ পুরাদমে শুরু হয়েছে। তীব্র তাপদহনের মধ্যে চাষীরা হলুদের বীজ রোপনে ব্যস্ত সময় পার করছে। উপজেলা কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে উপজেলায় ৯০ হেক্টর জমিতে হলুদের আবাদ হচ্ছে। উপজেলার ১০টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়ন গদাইপুর, হরিঢালী, কপিলমুনি ও রাড়–লীতে হলুদ চাষের উপযুক্ত জমি রয়েছে। এসব ইউনিয়নের বিভিন্ন গ্রামে উঁচু জমি ও হালকা ছায়াযুক্ত জমিতে হলুদের বীজ রোপন চলছে। হলুদ চাষের জন্য উঁচু জমি ও হালকা ছায়াযুক্ত জায়গায় হলুদ চাষ ভাল হয়। বৈশাখ থেকে আষাঢ় মাস পর্যন্ত হলুদের বীজ বপন করা হয়। হলুদের সাথে সাথী ফসল হিসেবেবিস্তারিত পড়ুন


বাগেরহাটে গাছের সাথে যাত্রীবাহী বাসের ধাক্কা ॥ নিহত ৬, আহত ১৫

বাগেরহাটের ফকিরহাট উপজেলার ফলতিতা বাজারের কাকডাঙ্গা নামক স্থানে যাত্রীবাহী বাসের চাকা ফেটে গাছের সাথে ধাক্কা লেগে খাদে পড়ে ঘটনাস্থলেই চাকলসহ ৬ জন নিহত হয়েছে। এসময় আহত হয়েছে আন্তত আরো ১৫ যাত্রী। গতকাল শনিবার সকাল ৯টায় খুলনা-মাওয়া মহাসড়কে মর্মান্তিক এই র্দূঘটনা ঘটে। দূর্ঘটনার খবর পেয়ে বাগেরহাট ও ফকিরহাটসহ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ও পুলিশ আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। নিহতদের মধ্যে ৩ জনের নাম পরিচয় জানা গেছে। এরা হলেন- বাগেরহাট সদর উপজেলার যাত্রাপুর ইউনিয়নের কোদলা গ্রামের হেকমোত আলী বিশ^াস (৪৫), খুলনার কয়রা থানার অর্জুনপুর এলাকার কুদ্দুস সরদার (৬০)বিস্তারিত পড়ুন


বাগেরহাটে সাজাপ্রাপ্ত পালাতক আসামী গ্রেফতার

বাগেরহাটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত মিন্টু শেখ (৩৬) নামের এক পালাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার ভোর রাতে সদর উপজেলার যাত্রাপুর এলাকায় তার বাড়ি থেকে তাকে গ্রেফতার করে বাগেরহাট থানা পুলিশ। মিন্টু শেখ যাত্রাপুর গ্রামের খলিল শেখের ছেলে। বাগেরহাট মডেল থানার উপ-পরিদর্শক মনোজিত কুমার বলেন, বরিশালে একটি মাদক মামলায় তার যাবজ্জীবন সাজা ও বিশ হাজার টাকা জরিমানা হয়। বাগেরহাট মডেল থানায় ওই মামলায় গ্রেফতারি পরোয়ানা পাঠানো হয়। শুক্রবার ভোররাতে এসআই আলমগীর ও এএসআই আজহারের নেতৃত্বে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামী মিন্টু শেখকে গ্রেফতার করতে সক্ষম হই। তাকে দুপুরে বাগেরহাট আদালতে প্রেরণ করা হয়েছে।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial