প্রধান সূচি

Monday, May 13th, 2019

 

পিরোজপুরে গণমাধ্যম কর্মীদের সাথে সনাকের মতবিনিময় সভা

পিরোজপুরে প্রতিষ্ঠানিক শাসন জোরদারের লক্ষে স্থানীয় গণমাধ্যম কর্মীদের সাথে টিআইবি পরিচালিত সচেতন নাগরিক সমাজ (সনাক) এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে চেম্বার অব কমার্স মিলনায়তনে সনাক সদস্য ড. রফিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, পিরোজপুর প্রেসক্লাব সভাপতি জহিরুল হক টিট্। সনাক সদস্য অধ্যাপক শাহ আলম শেখের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সনাক সহ-সভাপতি এম এ রব্বানী ফিরোজ, সনাক সদস্য প্রফেসর আ. জলিল আকন, সনাক সদস্য খাইজুরান ধিরোজ, সিনিয়র সাংবাদিক গৌতম রায় চৌধুরী, পিরোজপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক এস এম রেজাউল ইসলাম শামীম, দৈনিক পিরোজপুর কন্ঠ সম্পাদক ফসিউল ইসলামবিস্তারিত পড়ুন


কাল আলহাজ্ব আব্দুস সোবাহান এর ১৯তম মৃত্যুবার্ষিকী 

পিরোজপুরের বিশিষ্ট দানবীর, শিক্ষানুরাগী, ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব আব্দুস সোবাহান সাহেবের ১৯তম মৃত্যুবার্ষিকী আগামীকাল মঙ্গলবার। এ উপলক্ষে পিরোজপুরে তার নিজ প্রতিষ্ঠান তেজদাসকাঠী কলেজ, আলহাজ্ব আলহাজ্ব আব্দুস সোবাহান একাডেমীসহ বিভিন্ন প্রতিষ্ঠানে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, বিশিষ্ট এই ব্যবসায়ী দীর্ঘদিন ধরে টোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে নিষ্ঠারসাথে দায়িত্ব পালন করেছেন। (সংবাদ বিজ্ঞপ্তি)


ইন্দুরকানীতে টাকা ছাড়া মিলছে না ভিজিডি কার্ড

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় টাকা ছাড়া মিলছে না হতদরিদ্রদের দেয়া ভিজিডি কার্ড। আর টাকা দিতে না পারায় প্রকৃত সুবিধাভোগীরা বঞ্চিত হচ্ছেন। সরকার প্রতি দুই বছর পর পর মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে ৫০ বছর বয়সের মধ্যে হতদরিদ্র নারীদের মাসে ৩০ কেজি করে চাল দিয়ে আসছে। আর এ সুবিধাভোগী নির্বাচনে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বররা মূল দায়িত্ব পালন করেন। এ উপজেলায় ২০১৯ সালে দুই বছরের জন্য তিনটি ইউনিয়নে ১৪৮৬ জন ভিজিডি উপকারভোগী নির্বাচিত হয়েছে। এরমধ্যে বালিপাড়া ইউনিয়নে ৫৬৯ জন, পত্তাশী ইউনিয়নে ৫৩১ জন এবং পাড়েরহাট ইউনিয়নে ৩৮৬ জন। কিন্তু  ভিজিডির নিয়মনীতি উপেক্ষা করেবিস্তারিত পড়ুন


পিরোজপুরে সোনালী ব্যাংক বঙ্গবন্ধু পরিষদের ইফতার মাহফিল

সোনালী ব্যাংক লিমিটেড পিরোজপুর শাখার বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে ব্যাংকের সিবিএ (২০২) অফিস কক্ষে অনুষ্ঠিত এ ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক লিমিটেডের পিরোজপুর আঞ্চলিক কার্যালয়ের এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. শাহ্ আলম। বঙ্গবন্ধু পরিষদ পিরোজপুর শাখার সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ইফতার মাহফিলে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের পিরোজপুর শাখা ব্যবস্থাপক মো. আবদুল মান্নান, বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক মো. রাকিবুল হাসানসহ ব্যাংকে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এর আগে প্রধান অতিথি বঙ্গবন্ধু পরিষদ ও সিবিএ (২০২)বিস্তারিত পড়ুন


কাউখালীতে এসডিজি বাস্তবায়ন বিষয়ক প্রশিক্ষণ

পিরোজপুরের কাউখালীতে স্থানীয় পর্যায়ে টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) বাস্তবায়ন বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর কার্যালয় গর্ভনেন্স ইনোভেশন ইউনিট এর সহযোগিতায় আজ সোমবার উপজেলা প্রশাসনের আয়োজনে সরকারি কাউখালী মহাবিদ্যালয় অডিটরিয়ামে এ কর্মশালার উদ্বোধন করেন প্রধান অতিথি পিরোজপুর জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন। কাউখালী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইসরাত জাহানের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মৃদুল আহম্মেদ সুমন, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, জাতীয়পার্টির সাধারণ সম্পাদক শাহবিস্তারিত পড়ুন


পিরোজপুরে উৎস কর কর্তন ও সংগ্রহ বিধিবিধান বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

উপ-কর কমিশনারের কার্যালয়, কর সার্কেল-৬, পিরোজপুর এর আয়োজনে জেলার উৎস কর কর্তন/সংগ্রহকারী কর্তৃপক্ষসহ ষ্টেক হোল্ডারদের নিয়ে উৎস কর কর্তন ও সংগ্রহ সম্পর্কিত বিধিবিধানের বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার দপ্তরের নিজস্ব কার্যালয় খেয়া ভবনে সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। প্রশিক্ষণ কর্মশালায় রিসোর্স পারসন হিসেবে কর অঞ্চল বরিশাল এর অতিরিক্ত কর কমিশনার মো. আবুল বাসার আকন উৎস কর কর্তন/সংগ্রহ সংশ্লিষ্ট বিধিবিধান সম্পর্কে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে পূর্ণাঙ্গ ও স্বচ্ছ ধারনা প্রদান করেন। উক্ত প্রশিক্ষণ কর্মশালায় পিরোজপুর জেলার সকল সরকারি বেসরকারী দপ্তরের কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দবিস্তারিত পড়ুন


রমজানকে ঘিরে কদর বেড়েছে সুগন্ধি ও ধর্মীয় বই বিক্রির দোকানে

সংযম ও সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজানকে ঘিরে কদর বেড়েছে পিরোজপুর জেলা শহর এবং জেলার বাইরের অসংখ্য সুগন্ধি দোকানগুলোতে। রমজান শুরু হতে না হতেই ধর্মপ্রাণ মুসলমানরা সংযমের মাসকে ইবাদতের মাধ্যমে কাটাতে সুরমা, আতর, টুপি, তসবিহ, মেসওয়াক আর জায়নামাজের প্রয়োজনীয় জিনিসপত্র কিনতে ভিড় করতে দেখা যায়। এই কেনাকাটা চলবে ঈদের দিন নামাজের আগ মুহূর্ত পর্যন্ত। শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই মাথায় টুপি দিয়ে গায়ে খুশবু মেখে নামাজ পড়তে পছন্দ করেন। সে কারণে রোজার শুরুতেই ক্রেতারা ভিড় জমাচ্ছেন আতর, সুরমার দোকানে। শুধু আতর-সুরমাই নয়, সেই সঙ্গে বিক্রি হচ্ছে জায়নামাজ, টুপি, তসবিহবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠিতে পৌর মেয়রের পক্ষে সংবাদ সম্মেলন

স্বরূপকাঠি পৌরসভার মেয়র মো. গোলাম কবিরের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন পৌরসভার কাউন্সিলর ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। সোমবার সকালে পৌরসভা মিলনায়তনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন, ১নং ওয়ার্ড কাউন্সিলর ও প্যানেল মেয়র রতন দত্ত। লিখিত বক্তব্যে প্যানেল মেয়র রতন দত্ত বলেন সম্প্রতি পৌরসভার কিছু উন্নয়ন কাজ বাস্তবায়নে অনিয়মের প্রসঙ্গ তুলে একটি মহল মেয়রের বিরুদ্ধে মানববন্ধন করাসহ নানাভাবে মিথ্যা অপপ্রচার চালাচ্ছে। তিনি বলেন, ঠিকাদারদের কাছ থেকে যথাযথ কাজ আদায় করতে মেয়র গোলাম কবির অত্যন্ত সোচ্চার। সেখানে কারও ব্যক্তিগত আক্রোশ থেকে মেয়রের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারকে পৌরবিস্তারিত পড়ুন


পাইকগাছার নার্সারীতে চারা উৎপাদনে ব্যস্ত নার্সারীর মালিক ও শ্রমিকরা

পাইকগাছার নার্সারীগুলোতে চারা উৎপাদনে নার্সারীর মালিক ও শ্রমিকরা কলম তৈরীর কাজে ব্যস্ত সময় পার করছেন। মাতৃগুণ বজায় রাখা, দ্রুত ফলন ধরা, রোগ প্রতিরোধে ক্ষমতা বাড়ানো এবং অধিক ফলন পেতে অঙ্গজ পদ্ধতি ব্যবহার করা হয়। গাছের চারা  তৈরীর পদ্ধতির নাম কলম। এ কলম তৈরীতে রয়েছে নানা নাম ও পদ্ধতি যেমন, গুটি কলম, চোখ কলম বা বাডিং, গ্রাফটিং বা জোড় কলম, কাটিং বা উপজোড় কলম পদ্ধতি উল্লেখ যোগ্য। উপজেলার গদাইপুর ইউনিয়নের বিভিন্ন গ্রামে প্রায় ৫ শতাধিক নার্সারী গড়ে উঠেছে। যার উল্লেখযোগ্য সংখ্যা রয়েছে গদাইপুর গ্রামে। বৈশাখ থেকে আষাঢ় মাস পর্যন্ত কলম তৈরীরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial