Wednesday, November 28th, 2018
পিরোজপুরে ৩টি আসনে ৩০ জনের মনোনয়নপত্র দাখিল
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর জেলার ৩টি আসনে ৩০ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে পিরোজপুর-১ (সদর-নাজিরপুর- নেছারাবাদ) আসনে ১১ জন, পিরোজপুর-২ (কাউখালী-ভান্ডারিয়া-ইন্দুরকানি) আসনে ৬ জন এবং পিরোজপুর-৩ (মঠবাড়িয়া) আসনে ১৩ জন মনোনয়পত্র দাখিল করেছেন। পিরোজপুর-১ আসনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শ. ম. রেজাউল করিম। এছাড়া জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য এ কে এম এ আউয়াল (স্বতন্ত্র) এবং আওয়ামী লীগ নেতা গোলাম হায়দার (স্বতন্ত্র) প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন। বিএনপি মনোনীত প্রার্থী ব্যারিষ্টার সরোয়ার হোসেন,বিস্তারিত পড়ুন
