Sunday, November 25th, 2018
পিরোজপুর-১ আসন
আ’লীগের মনোনয়ন দৌড়ে জয়ী শ. ম. রেজাউল করিম
সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অবশেষে পিরোজপুর-১ আসনে (পিরোজপুর সদর-নাজিরপুর-স্বরূপকাঠী) আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দৌড়ে জয়ী হলেন আওয়ামী লীগ কেন্দ্রীয় কমিটির আইন বিষয়ক সম্পাদক সুপ্রিম কোর্টের প্রখ্যাত আইনজীবী শ. ম. রেজাউল করিম। রবিবার দুপুরে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার স্বাক্ষরিত দলীয় মনোনয়নের চিঠি পেয়েছেন তিনি। এডভোকেট শ. ম. রেজাউল করিম টেলিভিশন টকশোতে পরিচিত মুখ। তার বাড়ী পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার মাটিভাঙ্গা ইউনিয়নের তারাবুনিয়া গ্রামে। তিনি দেশের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচিত সদস্য এবং ফিন্যান্স কমিটির চেয়ারম্যান। পেশাগতবিস্তারিত পড়ুন
বাগেরহাটে আ’লীগের মনোনয়ন পেলেন যারা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট জেলার ৪টি সংসদীয় আসনেরই নৌকার প্রার্থী চুড়ান্ত করেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাগেরহাট-১ (চিতলমারী, মোল্লাহাট, ফকিরহাট) আসনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বর্তমান সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিন। বাগেরহাট-২ (বাগেরহাট সদর ও কচুয়া) আসনে মনোনয়ন পেয়েছেন বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুত্র বর্তমান সংসদ সদস্য শেখ হেলাল উদ্দিনের ছেলে শেখ সারহান নাসের তন্ময়। বাগেরহাট-৩ (রামপাল-মোংলা) আসনে মনোনয়ন পেয়েছেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র আব্দুল খালেক তালুকদার এর স্ত্রী এবং বর্তমান সংসদ সদস্য হাবিবুন্নাহার তালুকদার। বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনে মনোনয়ন পেয়েছেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সংসদ সদস্য ডা. মো.বিস্তারিত পড়ুন
ছারছীনার ১২৮তম বার্ষিক মাহফিলের প্রস্তুতি সম্পন্ন
উপমহাদেশের ইসলামি শিক্ষার অন্যতম বিদ্যাপীঠ পিরোজপুরের স্বরূপকাঠী (নেছারাবাদ) উপজেলার ছারছীনা দরবার শরীফের ১২৮তম বার্ষিক মাহফিলের প্রস্তুতি কাজ সম্পন্ন হওয়ার পথে। আগামী বুধ, বৃহস্পতি ও শুক্রবার ইংরেজি (২৮, ২৯ ও ৩০ নভেম্বর) এই তিনদিন উপজেলার সন্ধ্যা নদীর কিনারা ঘেষে অবস্থিত ছারছীনা ময়দানে মাহফিল চলবে। ৩০ নভেম্বর (শুক্রবার) পবিত্র জুমার নামাজ বাদ বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি ও কল্যাণ কামনা করে আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। এ মোনাজাতের মাধ্যমে ঐতিহ্যবাহী ছারীনার মাহফিল শেষ হবে বলে জানা গেছে। ২৭ নভেম্বর (মঙ্গলবার) বাদ মাগরিব উদ্বোধনী বয়ানের মাধ্যমে মাহফিল শুরু হবে। আশা করা হচ্ছে এবারের মাহফিলেও প্রতিবারেরবিস্তারিত পড়ুন
বাগেরহাট-৪ আসন
বিএনপি’র খালেদকে চান শরণখোলা-মোড়েলগঞ্জের মানুষ
বাগেরহাট-৪ (শরণখোলা-মোড়েলগঞ্জ) আসনে ভোটে লড়তে ব্যাপক আলোচনায় উঠে এসেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী নির্মাণ শ্রমিক দলের বাগেরহাট জেলা কমিটির সভাপতি ও ঢাকা মহানগর দক্ষিণের শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক মো. খায়রুল ইসলাম খালেদ। সম্প্রতি তিনি শরণখোলা-মোড়েলগঞ্জের মসজিদ, মাদ্রাসা, মন্দিরসহ শিক্ষা ও চিকিৎসার ক্ষেত্রে গরীব অসহায় মানুষদের আর্থিক অনুদান দিয়ে জনগণের নজড় কেড়েছেন। জনগণের ইচ্ছায়ই আগামী জাতীয় একাদশ সংসদ নির্বাচনে লড়তে বিএনপি’র সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন সাবেক এ ছাত্রনেতা। খায়রুল ইসলাম খালেদ বলেন, মামলার হামলার পরোয়া না করে বিগত দিনে জনগণের পাশে ছিলাম, দলের দুঃসময়ের পরীক্ষিত একজন কর্মী হিসেবে দল থেকে মনোনয়নবিস্তারিত পড়ুন
