প্রধান সূচি

Wednesday, November 21st, 2018

 

স্বরূপকাঠীতে মাহেন্দ্র-পিকআপ সংঘর্ষ ॥ আহত ৭

স্বরূপকাঠী উপজেলার অলংকারকাঠি এলাকায় মাহেন্দ্র ও পিকআপের সংঘর্ষে মাহেন্দ্রর ড্রাইভার ও যাত্রীসহ ৭ জন আহত হয়েছে। আহতদের মধ্যে গুরুতর নাজমুল, মিজান, হাফিজুর রহমান নামে তিন জনকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়েছে। ওই তিনজনের মধ্যে মাহেন্দ্র ড্রাইভার মিজান ও যাত্রী হাফিজুর রহমানের অবস্থা আশংকাজনক রয়েছে। বুধবার দুপুরে অলংকারকাঠি সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনার খবর পেয়ে স্বরূপকাঠী থানার ওসি ঘটনাস্থল পরিদর্শন করে দুর্ঘনায় ধুমড়ে-মুচড়ে যাওয়া মাহেন্দ্র আটক করে থানায় নিয়েছেন। দুর্ঘটনার পর পিকআপটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয়রা সেটি আটক করেছেন। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জান গেছে, ঘটনার দিন সকালে পাশ্ববর্তী ঝালকাঠি জেলাবিস্তারিত পড়ুন


সুন্দরবনে ঐতিহাসিক রাস উৎসব শুরু

পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের দুবলার চরের আলোরকোলে প্রতিবছরের ন্যায় এবারও শুরু হচ্ছে হিন্দু ধর্মাবলম্বিদের ৩ দিনব্যাপী ঐতিহাসিক রাস উৎসব। ২১ নভেম্বর বুধবার ভোরে লোকালয় থেকে যাত্রা শুরু করেছে হাজার-হাজার পূণ্যার্থী ও পর্যটকরা সুন্দরবনের দুবলার চরের আলোরকোলে উদ্দেশ্যে। ২৩ নভেম্বর ভোরে সূর্যোদয়ের সাথে-সাথে দিনের প্রথম জোয়ারে বঙ্গোপসাগরের নোনা পানিতে পূণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হবে রাস উৎসব। এই রাস উৎসবকে ঘিরে পূণ্যার্থী ও পর্যটদের নিরাপত্তাসহ সুন্দরবনের জীববৈচিত্রের নিরাপত্তায় নৌবাহিনী, র‌্যাব, পুলিশ, কোস্টগার্ড ও বন বিভাগ নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছে। পূর্ব সুন্দরবনের বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) মাহমুদুল হাসান বলেন, বুধবার সকাল থেকে রাসবিস্তারিত পড়ুন


নদীতে পড়ে বনরক্ষী নিখোঁজ

পেশাগত দায়িত্ব পালনকালে পূর্ব সুন্দরবনের এক বনরর্ক্ষী নদীতে পড়ে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার রাত ৯টার দিকে বলেশ্বর নদীর মাঝের চর এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ বনরক্ষী সোহেল রানা তালুকদার (৩৭) শরণখোলা রেঞ্জের বগী স্টেশনের সদস্য বলে জানা গেছে। ঘটনার পর বন বিভাগ, কোষ্টগার্ড ও ফায়ার সার্ভিসের সদস্যরা নদীর বিভিন্ন এলাকায় সোহেলকে খুঁজতে অভিযান অব্যাহত রাখলেও গত ২৪ ঘন্টায়ও তার কোন সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় বন বিভাগের পক্ষ থেকে শরণখোলা থানায় একটি সাধারন ডায়েরী (জিডি) করা হয়েছে। বন বিভাগ জানায়, প্রতিদিনের মত টহল কার্যক্রম পরিচালনার জন্য ওই দিন সন্ধ্যায় বগী স্টেশনেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial