Friday, June 29th, 2018
কাল বিশেষ বর্ধিত সভা
এবার গ্রামের নেতাদের ‘নির্বাচনী নির্দেশনা’
আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবার গ্রামের তৃর্ণমূল নেতাদের প্রতি নজর দিয়েছেন। কাল শনিবার এবং আগামী ৭ জুলাই গ্রামে বসবাসকারী আওয়ামী লীগ নেতাদের নিয়ে দুই ভাগে বর্ধিত সভা করবেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সভা থেকে তিনি সরাসরি গ্রামের নেতাদের নির্বাচনী দিক নির্দেশনা দেবেন। আওয়ামী লীগ নেতাদের সাথে কথা বলে জানা গেছে, আগামী নির্বাচনকে কেন্দ্র করে উপজেলা, ইউনিয়ন, পৌরসভা, ওয়ার্ড নেতাদের একটা বিরাট ভূমিকা থাকে। গ্রামের মানুষ কাকে ভোট দেবে, কেন দেবে এ বিষয়ে এসব নেতারা দায়িত্বও পালন করেন। এবার গণভবনে তাদের ডাকা হয়েছে। দলেরবিস্তারিত পড়ুন
কর্মস্থল থেকে আটক দুই কনষ্টেবল কারাগারে
নাজিরপুরে ভুয়া মুক্তিযোদ্ধা সনদে পুলিশে চাকরী গ্রহণ
পিরোজপুরের নাজিরপুরে ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে চাকরী নেওয়ার অভিযোগে দুইবছর পরে স্ব-স্ব কর্মস্থল থেকে পুলিশের দুই কনষ্টেবল গ্রেফতার করা হয়েছে। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়। এর মধ্যে একজন নারী কনষ্টেবল রয়েছেন। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে পৃথক দুটি মামলা দায়ের করেছে। ২০১৫ সালের ৭ ডিসেম্বর পিরোজপুর পুলিশ লাইনস্ মাঠ থেকে পুলিশের কনষ্টেবল পদে নিয়োগের সময় তারা পিতার নামের ভুয়া মুক্তিযোদ্ধা সনদ ব্যবহার করে মুক্তিযোদ্ধা সন্তান কোঠায় পুলিশ কনেস্টবল পদে নিয়োগ প্রাপ্ত হন। পরে নিয়মানুযায়ী ৬ মাসের মৌলিক প্রশিক্ষণ শেষে তারা উভয়ই বরিশাল মেট্রোপলিটন পুলিশে যোগদান করেন।বিস্তারিত পড়ুন
কচুয়ায় বিদ্যালয়ের আত্মসাত করা টাকা ফেরত চাওয়ায়
ম্যানেজিং কমিটির সভাপতির রোষানলে সহকারী শিক্ষা কর্মকর্তা
কচুয়ায় বিদ্যালয়ের আত্মসাত করা সরকারী টাকা ফেরত চাওয়ায় বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতির রোষানলে পড়েছেন এক সহকারী শিক্ষা কর্মকর্তা। জানা গেছে, উপজেলার দরিচর মালিপাটন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের এসএমসি সভাপতি ফারুকুল ইসলাম গত ২০১৬-১৭ অফর্থবছরের স্লিপ ফান্ড থেকে সরকারী অনুদান ৩৯ হাজার টাকা উত্তোলন করে নিজের কাছে রেখে দেয়। পরে কাজ করার জন্য প্রধান শিক্ষক ও অপর সহকারী শিক্ষকরা টাকা চাইলে আজ দিবো, কাল দিবো বলে ঘুরাতে থাকে। পরে এক পর্যায়ে শিক্ষকদের তাগাদায় ৩ কিস্তিতে ৩০ হাজার টাকা পরিশোধ করে। বাকী ৯ হাজার টাকা আর পরিশোধ না করায় পরবর্তিতে শিক্ষকরা টাকা চাইতেবিস্তারিত পড়ুন
নাজিরপুরে প্রতিপক্ষের হামলায় আহত বৃদ্ধার মৃত্যু
নাজিরপুর উপজেলায় প্রতিপক্ষের হামলার আহত শোভা রানী ঢালী (৬০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। শোভা রানী ঢালী উপজেলার শ্রীরামকাঠী ইউনিয়নের বালিবাবলা গ্রামের মৃত লক্ষণ ঢালীর স্ত্রী। স্থানীয় প্রভাবশালী ইউপি সদস্যের চাপে ভুক্তভোগী পরিবারটি মৃত্যুর ঘটনা পুলিশকে না জানিয়ে ময়না তদন্ত ছাড়াই তড়িগড়ি করে লাশ সমাহিত করতে বাধ্য হয়েছে। গতকাল শুক্রবার সরেজমিন ঘুরে জানা যায়, গত ৩১ মে দুপুরে জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে একই গ্রামের প্রতিপক্ষ মহাদেব ঢালী, উত্তম ঢালী, জয়দেব ঢালী, শিলা ঢালী, সঞ্জয় ঢালী, ও শুধাংশু ঢালী মিলে নিহত শোভা ঢালীসহ তার প্রতিবন্ধি ছেলে বিধান ঢালী ও পুত্রবধূবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে গাঁজাসহ যুবক গ্রেফতার
স্বরূপকাঠীতে ৫০ গ্রাম গাজা ও ২১টি সিমকার্ডসহ এস এম তারেক (২৫) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার ছারছীনা (সন্ধ্যা নদীর পাড়) এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত যুবক উপজেলার সুটিয়াকাঠী ইউনিয়নের নান্দুহার গ্রামের (আকন বাড়ী) মো. জামাল হোসেনের ছেলে। জানা গেছে, আটককৃত তারেক গ্রামীণ ফোনের ডিলার বরিশালের আমিন কর্পোরেশন এর সেলস্ এন্ড এক্সুকেটিভ পদে গত দেড় মাস পূর্বে নিয়োগ পায়। ঘটনার দিন সে প্রয়োজনীয় কোন কাগজপত্র ছাড়া ১০০ টাকা মূল্যে ছারছীণা মাদ্রাসার ছাত্রদের কাছে গ্রামীন ফোনের কর্পোরেট সিম বিক্রি করছিল। এসময় স্থানীয় লোকজনের সন্দেহ হলে তারাবিস্তারিত পড়ুন
নাজিরপুরে ১০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
নাজিরপুরে ১০০ পিস ইয়াবাসহ মিলন সরদার (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে উপজেলার সেখমাটিয়া বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মিলন সরদার একই এলাকার ছলেমান সরদারের ছেলে। নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাবিবুর রহমান জানান, আটককৃত মিলন সরদার দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় মাদক বিক্রি করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে নাজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হালিম ও শফিকুল ইসলাম বৃহস্পতিবার রাতে তাকে ১০০ পিস ইয়াবাসহ আটক করে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু হয়েছে।
নাজিরপুরে ছাত্রদল নেতার মটর সাইকেল চাপায় বৃদ্ধ নিহত
পিরোজপুরের নাজিরপুরে ছাত্রদল নেতার মটর সাইকেল চাপায় আয়নাল শিকদার (৬০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার বিকেলে উপজেলার পিরোজপুর-গোপালগঞ্জ মহাসড়কের ভাইজোড়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আয়নাল শিকদার উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের হোগলাবুনিয়া গ্রামের কুটি শিকদারের ছেলে। পুলিশ ঘাতক মটর সাইকেলটি আটক করেছে। ঘাতক মটর সাইকেল চালক আপেল মাহমুদ উপজেলার মাটিভাঙ্গা ডিগ্রী কলেজ ছাত্রদলের আহবায়ক। সে মাটিভাঙ্গা কলেজ মোড় এলাকার মুকুল শেখের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ঘাতক মটর সাইকেল চালক আপেল মাহমুদ দ্রুত ও বেপরোয়া গতিতে মটর সাইকেল চালিয়ে নাজিরপুর থেকে মাটিভাঙ্গার দিকে যাওয়ার পথে ভাইজোড়া বাজারেরবিস্তারিত পড়ুন
