Friday, June 15th, 2018
চাঁদ দেখা গেছে : কাল ঈদ
বাংলাদেশের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল শনিবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। ঈদ মোবারক। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা শেষে এই তথ্য জানানো হয়। সভায় সভাপতিত্ব করেন চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্মমন্ত্রী মতিউর রহমান। ধর্মমন্ত্রী মতিউর রহমান জানান, দেশের সকল জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী বাংলাদেশের আকাশে হিজরি ১৪৩৯ সনের শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। শনিবার শাওয়ালবিস্তারিত পড়ুন
এলো খুশির ঈদ
আজ শুক্রবার চাঁদ দেখা গেলেই আগামীকাল শনিবার পবিত্র ঈদুল ফিতর। তা না হলে ঈদ হবে আগামী রবিবার। আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা থেকে নিশ্চিত হওয়া যাবে এ সম্পর্কে। ধর্মমন্ত্রী ও জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি মতিউর রহমান এ সভায় সভাপতিত্ব করবেন। ঈদকে ঘিরে কেনাকাটা শুরু হয়েছে অবশ্য অনেক আগেই। পিরোজপুরের বিভিন্ন বিপনী বিতান, শপিং সেন্টারসহ জেলা শহর ও জেলার উপজেলা শহরগুলোতে ঈদের বাজারে এখনও চলছে কেনাকাটা। ফুটপাতেও চলছে কেনাকাটার ধুম। ঈদের প্রকৃত আনন্দ ধনী-গরিব একসাথে খুশির আয়োজন ভাগ করে নেওয়ায়। ‘যারা জীবন ভরে রাখছে রোজা নিত্য উপবাসী, সেইবিস্তারিত পড়ুন
