Friday, May 18th, 2018
ডাক্তার, শয্যা সংকট, ওষুধ কোম্পানীর প্রতিনিধিদের দাপট
স্বরূপকাঠী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যসেবা ব্যাহত
ডাক্তার, জনবল সংকট আর ভূঁইফোড ভিটামিন কোম্পানীর প্রতিনিধিদের দাপটে মুখ থুবড়ে পড়তে বসছে পিরোজপুরের স্বরূপকাঠী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা। আবার যে ক’জন ডাক্তার রয়েছেন তাদের মধ্যে কেউ কেউ হাসপতালে চিকিৎসা দেওয়ার চাইতে বেশি ব্যস্ত থাকেন সিজারিয়ান অপারেশন বাণিজ্যে। আড়াই লক্ষ মানুষের বসবাসকৃত এ উপজেলার সাধারণ মানুষ এখন ডাক্তারের অপেক্ষায় দিনক্ষন গুনছে। কিন্ত খুব শীগ্রই এর সমাধান মিলছে না বলে জানিয়েছে স্বরূপকাঠী স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা। স্বরূপকাঠী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এলাকার মানুষের চিকিৎসা সেবা দিতে ১৯৬৫ সালে প্রতিষ্ঠিত হয় ৩১ শয্যা বিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল। ২০০৭ সালে এটিকে ৩১ শয্যা থেকেবিস্তারিত পড়ুন
রমজানের শুরুতেই বাগেরহাটে দ্রব্য মূল্যের উর্ধ্বগতি ॥ দিশেহারা সাধারণ মানুষ
পবিত্র রমজান মাসের শুরুতেই বাগেরহাটে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যে উর্ধ্বগতিতে দিশেহারা হয়ে পড়েছে সাধারণ মানুষ। রজমানের আগমনী বার্তাতেই মাত্র এক সপ্তাহের ব্যবধানে হু হু করে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজার দর। মাত্র এক সপ্তাহের ব্যবধানে পেয়াজ, রসুন, বেগুন, চিনিসহ প্রায় সকল পণ্যের মূল্য বৃদ্ধি পাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে জেলার খেটে খাওয়া সাধারণ মানুষ। যদিও বাজার নিয়ন্ত্রন কর্মকর্তা, জেলা প্রশাসন ও ব্যবসায়ী সংগঠনের নেতারা বলছেন সরকারের বেধে দেয়া মূল্য তালিকার বাইরে গিয়ে অধিক মুনাফার চেষ্টা করলে নেয়া হবে আইনি ব্যবস্থা। তবে বাজার নিয়ন্ত্রনে প্রশাসনের আইনের প্রয়োগ কতটা বাস্তাবয়ন হবে সেটাই এখন দেখার বিষয়।বিস্তারিত পড়ুন
কাউখালীতে পানিতে ডুবে শিশুর মৃত্যু
কাউখালী উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের হোগলা গ্রামে খালে ডুবে রূপা নামের আড়াই বছরের এক কন্যা শিশু মারা গেছে। বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে। রূপা হোগলা গ্রামের মো.বাদল হাওলাদারের মেয়ে। শিশুটির পরিবার ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বাড়ির উঠানে শিশু রূপা খেলা করছিল। পরিবারের সদস্যদের অগোচরে শিশুটি বাড়ির পাশের খালে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর স্থানীয় লোকজন রূপাকে খাল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পানিতে ডুবে শিশুর মৃত্যুতে ওই গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. হোসাইন আহম্মেদ বলেন,বিস্তারিত পড়ুন
