প্রধান সূচি

Wednesday, May 9th, 2018

 

থানায় মামলা ॥ গ্রেফতার-৪

নাজিরপুরে পুলিশকে মারধর করে আসামী ছিনতাই

পিরোজপুরের নাজিরপুরে থানা পুলিশের এক উপ-পরিদর্শকসহ এক কনস্টেবলকে পিটিয়ে অস্ত্র ছিনতাইয়ের চেষ্টার ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের ওপর আক্রমনকারীরা পুলিশের হাতে আটক এক আসামীকে ছিনিয়ে নিয়েছে। এ ঘটনায় টিএন্ডটি’র এক কর্মকর্তা ও এক জামায়াত নেতাসহ ৭ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরো ৮/১০ জনের বিরুদ্ধে মঙ্গলবার রাতে নাজিরপুর থানায় একটি মামলা রুজু হয়েছে। আজ বুধবার পুলিশ ওই মামলার এজাহারভুক্ত ৪ আসামীকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হল, উপজেলার হোগলাবুনিয়া গ্রামের মৃত কাছেম আলীর ছেলে ও টিএন্ডটি’র সহকারী ইঞ্জিনিয়ার (বাগেরহাট জেলায় কর্মরত) এমদাদুল হক (৫৫), একই গ্রামের আজাহার আলী বিশ্বাসের ছেলে লিটন বিশ্বাসবিস্তারিত পড়ুন


ভ্রাম্যমান আদালতের অভিযান

স্বরূপকাঠীতে ১৩ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

স্বরূপকাঠী উপজেলার ৪টি ইট ভাটা, ২টি তেলের দোকান, ১টি বেকারী, ৫টি মিষ্টি, ও একটি মুদি দোকানসহ মোট ১৩টি ব্যবসা-প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। আজ বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়ে আদালত পরিচালনা করেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. কাওছার হোসেন। ভ্রাম্যমান আদালত ওই ১৩টি প্রতিষ্ঠানের কাছ থেকে মোট ৩ লক্ষ ২০ হাজার টাকা জরিমানা করে। ইটভাটা প্রস্তুত আইন-২০১৩ এর ধারা ৪ ও ৮ অনুযায়ী এ. হিরু ব্রিকসকে ৩০ হাজার টাকা, হুমাউন কবির ব্রিকসকে ১৫ হাজার টাকা, ইভা ব্রিকসকে ৮০ হাজার টাকা এবং ছারছীনা ব্রিকসকেবিস্তারিত পড়ুন


জেলেদের কাছ থেকে চাঁদাবাজির অভিযোগে

কোস্ট গার্ডের সাবেক বোট চালকসহ গ্রেফতার-২

স্বরূপকাঠী উপজেলায় জেলেদের কাছ থেকে চাঁদা আদায় ও মারধর করার অভিযোগে কোস্ট গার্ডের সাবেক বোর্ড চালক মো. ছগির ও তার সহযোগী মো. রুবেলকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার দুপুরে স্বরূপকাঠি ফেরীঘাট এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃত ছগির বরিশাল সদর থানার চরকাউয়া ও রুবেল কাউখালীর বেকুটিয়া এলাকার বাসিন্দা। চাঁদাবাজির সময় দুই জেলেকে মারধর করার অভিযোগে কামারকাঠি গ্রামের তোফাজ্জেল নামের এক জেলের দায়ের করা মামলায় ওই দুইজনকে গ্রেফতার করে পুলিশ। উপজেলা মৎস্য দপ্তরের এক কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত ওই দুই জনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জেলেদের কাছ থেকে ভয়ভীতি দেখিয়ে চাঁদা তোলার অভিযোগবিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে ধর্ষনের অভিযোগে বৃদ্ধ আটক

স্বরূপকাঠীতে ধর্ষনের অভিযোগে গনকপাড়া গ্রামের মনোরঞ্জন বেপারী (৬২) নামের এক বৃদ্ধকে আটক করে পুলিশের হাতে তুলে দিয়েছে গ্রামবাসী। জানা গেছে, মঙ্গলবার রাতে প্রতিবেশী গৃহবধু (৪২)কে মনোরঞ্জন বেপারী জোরপুর্বক ধর্ষন করেন। এ সময় গৃহবধুর ডাক চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে আটক করে পুলিশে সোপর্দ করেন। ওই রাতেই পুলিশ ধর্ষক মনোরঞ্জন ও ধর্ষিতা গৃহবধুকে থানায় নিয়ে আসেন। এ রিপোর্ট লেখার সময় পর্যন্ত থানায় মামলা রজু করার প্রস্তুতি চলছে। এদিকে, আটক বৃদ্ধের দাবী, জমি-জমা নিয়ে গৃহবধুর পরিবারের সাথে মামলা-মোকদ্দমা থাকায় ষড়যন্ত্র মুলকভাবে তাকে ধর্ষন মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে।


পিরোজপুর রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত

সারা দেশের মত পিরোজপুরেও যথাযোগ্য মর্যাদা ও নানা কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়েছে। কর্মসূচির মধ্যে মধ্যে জাতীয় ও রেড ক্রিসেন্ট পতাকা উত্তোলন র‌্যালী, আলোচনা সভা, রেড ক্রিসেন্ট পুরষ্কার প্রদান। বিশ্বব্যাপী রেডক্রস আন্দোলনের ভূমিকাকে গুরুত্ব দিয়েই এবারের প্রতিপাদ্য বিষয় ছিলো ‘সবর্ত্র, সবার জন্য’। হেনরি ডুন্যান্ট যুদ্ধে আহতদের সেবার মহানবর্তা নিয়ে ১৮৬৩ সালের এ দিনে রেড ক্রস গড়ে তোলেন। পরবর্তীতে বিশ্বব্যাপী প্রতিবছর ৮ মে রেডক্রস ও রেড ক্রিসেন্ট দিবস হিসেবে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার সকালে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর ইউনিটে জাতীয়বিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial