প্রধান সূচি

ইন্দুরকানীতে বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

 

 

“নেতৃত্ব চাই যক্ষ্মা নির্মূলে, ইতিহাস গড়ি সবাই মিলে” এই স্লোগানকে সামনে রেখে ইন্দুরকানীতে বিশ্ব যক্ষ্মা দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে ও ব্র্যাক এর সহযোগিতায় বর্ণাঢ্য র‌্যালীটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শংকর কুমার ঘোষের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, ব্র্যাক পিরোজপুর এর সিনিয়র উপজেলা ম্যানেজার (টিবি) তপন কুমার, ইন্দুরকানী কলেজের সহযোগী অধ্যাপক জাকারিয়া হোসেন, রূপসী বাংলা উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক মো. আজাদ হোসেন বাচ্চু প্রমুখ।

 

 

 

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial