নাজিরপুরে কবুতর চুরির প্রতিবাদ করায় গৃহবধূকে মারধর
জেলার নাজিরপুরে কবুতর চুরির প্রতিবাদ করায় এক গৃহবধূকে মারধরের অভিযোগ পাওয়া গেছে। হামলায় আহত গৃহবধূ রমিচা বেগম (৩৫) কে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহত গৃহবধূ উপজেলার দক্ষিন বানিয়ারী গ্রামের হাকিম শেখের স্ত্রী।
আহত ওই গৃহবধু জানান, ৪/৫ দিন আগে তার বাড়ি থেকে কয়েকটি কবুতর চুরি হয়। স্থানীয় বায়েজিদ শিকদার চুরির ঘটনায় জড়িত বলে সন্দেহ হলে তার কাছে কবুতর সর্ম্পকে জানতে চান। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে বায়েজিদ শিকদার ও তার পিতা এমাদুল শিকদারসহ সেকেন্দার ফকির গত রবিবার বিকেলে তাদের বাড়িতে গিয়ে তার ওপর হামলা চালায়। এ ঘটনায় তার শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত করে।
ঘটনার বিষয়ে জানতে চাইলে স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম জানান, বিষয়টি স্থানীয় ভাবে শালিশ বৈঠকের মাধ্যমে মিমাংসার চেষ্টা চলছে।
Please follow and like us:
« ১০১তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) বাগেরহাটে পূজা উদ্যাপন পরিষদের সম্মেলনে আগুন »
