বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার … জিয়াউল আহসান গাজী
জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজী বলেছেন, বর্তমান শেখ হাসিনার সরকার কৃষি বান্ধব সরকার। শেখ হাসিনা ক্ষমতায় থাকলে দেশে কৃষির উন্নয়নে বিপ্লব ঘটে। কৃষকের মুখে থাকে আনন্দের হাসি। দেশকে এগিয়ে নিতে হলে শেখ হাসিনার সরকারের বিকল্প নেই। বৃহস্পতিবার পৌরসভা ও সদর উপজেলা কৃষকলীগের আয়োজিত কৃষক হত্যা দিবস উপলক্ষে আয়োজিত শোক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
সদর উপজেলা কৃষকলীগের নেতা হুমায়ূন সিকদারের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ্যাড. আব্দুল হাকিম হাওলাদার, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি সভাপতি মতিউর রহমান, জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রেজাউল করিম সিকদার মন্টু, জেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউল আহসান প্রমুখ। অনুষ্ঠানটি সঞ্চালন করেন পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক সাইদুল হক।
Please follow and like us:
« স্বরূপকাঠিতে স্ত্রীকে কুপিয়ে আহত করেছে লম্পট স্বামী ও প্রেমিকা (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) ১০১তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান »
