প্রধান সূচি

কাউখালীতে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন

কাউখালীতে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে। বুধবার কাউখালী কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণসহ প্রভাতফেরীতে অংশগ্রহণ করে বিভিন্ন প্রতিষ্ঠান।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ফেব্রুয়ারি যথাযোগ্য মর্যাদায় উদযাপনের জন্য একুশের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে উপজেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদসহ সরকারি বিভিন্ন দফতর থেকে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়। এসময় আওয়ামীলীগ, বিএনপি, জাতীয়পার্টি (জেপি), ছাত্রলীগ, যুবলীগ, যুবসংহতি (জেপি), ছাত্রদল, মহিলা পরিষদ, উদীচিসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্প্যমাল্য অর্পণ করেন।

২১ ফেব্রুয়ারি ভোর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান প্রভাতফেরি নিয়ে শহীদ মিনারে আসেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। শহীদ মিনার পাদদেশে সাস্কৃতিক অনুষ্ঠান, শিশুদের জন্য রচনা, সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করে উপজেলা প্রশাসন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial