Thursday, November 23rd, 2017
বাগেরহাটে শিক্ষক কল্যাণ সমিতির পরিচিতি কার্ড বিতরণ
বাগেরহাট সদর উপজেলা শিক্ষক কর্মচারী চিকিৎসা কল্যাণ সমিতির সদস্যদের মাঝে পরিচিতি কার্ড বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই কার্ড বিতরণ সভা অনুষ্ঠিত হয়। কার্ড বিতরণের পুর্বে সদর উপজেলার মাধ্যমিক শিক্ষক ও মাদ্রাসা শিক্ষকদের নিয়ে শিক্ষার মানোন্নয়নে এক সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ নুরুল হাফিজের সভাপতিত্বে ও যদুনাথ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ বাবু অজয় চক্রবর্তীর পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শেখ কামরুজ্জামান টুকু। এসময় আরো বক্তব্য রাখেন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানবিস্তারিত পড়ুন
বাগেরহাট বি এস সি মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত
বাগেরহাট বি. এস. সি. মাধ্যমিক বিদ্যালয়ে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝিমি মন্ডল এর সভাপতিত্বে অনুষ্ঠিত বিজ্ঞান মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের অবসর প্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক কিরীটি কিরন মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আস বাংলাদেশের প্রকল্প সমন্বয়কারী অপূর্ব কুমার বালা, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য দেবেশ চন্দ্র বিশ্বাস, আস বাংলাদেশের প্রোগ্রাম অফিসার মারিয়া আহমেদ, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক হাসনা হেনা, নির্বাহী সদস্য লুৎফা দিদার। এসময় বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক জীবন দাস, বিশ্বাস পরিতোষ কুমার, হোসনে আরা বেগম, সন্তোষ কুমার বিশ্বাস,বিস্তারিত পড়ুন
বাগেরহাটে সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ে কম্পিউটার প্রদান
শিক্ষা প্রতিষ্ঠানে কম্পিউটার প্রযুক্তির মাধ্যমে ছাত্র-ছাত্রীদের মেধার উন্নয়নের লক্ষ্যে বাগেরহাট সম্মিলনী মাধ্যমিক বিদ্যলয়ে কম্পিউটার প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক ও জেলা তাঁতীলীগের সভাপতি আলহাজ¦ বাকী তালুকদারের সহর্ধমীনি তালুকদার রিনা সুলতানা তার নিজস্ব তহবিল থেকে বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের জন্য বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন কুমার কীত্তনীয়া হাতে এ কম্পিউটার তুলে দেন। এসময় বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রদীপ কুমার বিশ্বাস, জেলা তাঁতীলীগের সহ-সভাপতি মীর বরকত আলী, তাঁতীলীগ নেতা আবুল কালাম আজাদ, মোঃ ফজলুল হক মিন্টু, আরাফাত আলী মীরসহ প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা মহিলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক তালুকদারবিস্তারিত পড়ুন
পাইকগাছায় গঙ্গারকোনা শাপলা যুব সংঘের স্থায়ী কার্যালয়ের উদ্বোধন
পাইকগাছায় লতার গঙ্গারকোনা শাপলা যুব সংঘের স্থায়ী কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান বৃহস্পতিবার সকালে শাপলা যুব সংঘ কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে জেলা পরিষদ সদস্য নাহার আক্তার প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে স্থায়ী কার্যালয়ের উদ্বোধন করেন। সংঘের সভাপতি ও ইউপি সদস্য কৃষ্ণ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লতা ইউপি চেয়ারম্যান দিবাকর বিশ্বাস। উপস্থিত ছিলেন, ইউপি সদস্য স ম আব্দুল বারি, আলমগীর খলিফা, সেবানন্দ রায়, আজিজুল বিশ্বাস, বিশ্বজিৎ শীল, প্রদীপ মহলদার, সুষমা রানী রায়, কাদম্বিনী মন্ডল, মুক্তিযোদ্ধা প্রজন্মলীগ নেতা প্রশান্ত কুমার মন্ডল, আনারুল ইসলাম, শিক্ষক সুধারঞ্জন গাইন, বাবু লাল বিশ্বাস, স্বপন সরকার, দেবব্রতবিস্তারিত পড়ুন
আ’লীগনেতা গাজী মোহাম্মদ আলীর সুস্থ্যতা কামনা
খুলনা জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও পাইকগাছা উপজেলা আওয়ামীলীগের আহবায়ক গাজী মোহাম্মদ আলীর সুস্থ্যতা কামনা করে বিবৃতি দিয়েছেন উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ। বিবৃতিদাতারা হলেন, উপজেলা যুবলীগের সভাপতি এসএম শামছুর রহমান, সাধারণ সম্পাদক কাজল কান্তি বিশ্বাস, সহ-সভাপতি এসএম রেজাউল হক, দেবব্রত কুমার ঢালী, শেখ আতাউর রহমান আতা, গৌরাঙ্গ মন্ডল, সুকুমার ঢালী, জহরুল হক সানা, মানব কুমার সানা, বিমল পাল, শহীদ গাজী, শিমুল গাজী, ইউনুচ আলী মোড়ল, শুভঙ্কর মন্ডল, মানবেন্দ্র মন্ডল, শাহারাবুল ইসলাম প্রিন্স, পরেশ মন্ডল, গাজী মিজানুর রহমান, জাহাঙ্গীর আলম, মুজাহিদ হাজরা, মিজান বাবু, প্রদীপ মন্ডল, হরিদাশ গাইন ও জিনারুল ইসলাম। উল্লেখ্য, ঢাকারবিস্তারিত পড়ুন
পাইকগাছায় ভোলানাথ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক বদিউজ্জামানের নিয়োগ সংক্রান্ত কাগজ পত্র অবৈধ উল্লেখ করে এমপিও থেকে নাম কর্তন ও প্রধান শিক্ষক পদের প্রার্থীতা বাতিল ঘোষণা করে নিয়োগ পরীক্ষা স্থগিত করার দাবী জানিয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর অভিযোগ করেছেন অভিভাবকবৃন্দ। প্রাপ্ত অভিযোগে উল্লেখ করা হয়েছে, বদিউজ্জামান ২০০০ সালের ২৬ জুলাই সহকারী শিক্ষক হিসাবে নিয়োগ পত্র পান এবং ১ আগষ্ট এ পদে ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ে যোগদান করেন। অত্র বিদ্যালয়ে ২০০০ সালের ১৮ জুলাই শা:/অনুদান ৫/১৭ (অংশ-১১/৫৪০(১৭০) শিক্ষা-অনুযায়ী পদ সৃষ্টি করেন বা শ্রেণী শাখা খোলেন। শ্রেণী শাখা দুটিবিস্তারিত পড়ুন
পাইকগাছায় বিধবার মৎস্য ঘেরে হামলা ও ভাংচুর
পাইকগাছায় প্রভাবশালী প্রতিপক্ষের বিরুদ্ধে বিধবাদের ভোগদখলে থাকা সম্পত্তি জবর দখলের চেষ্টা ও নালিশী সম্পত্তিতে অনধিকার প্রবেশ করে মৎস্য ঘেরের বাসা ভাংচুর করে ক্ষতিসাধন করার অভিযোগ উঠেছে। প্রতিপক্ষের লোকজন আদালতের নির্দেশনা উপেক্ষা করে গত শুক্রবার দুপুর ১২টার দিকে মৎস্য ঘেরে হামলা চালিয়ে ভাংচুর ও ক্ষতিসাধন করে। প্রাপ্ত অভিযোগে জানাগেছে, উপজেলার চাঁদখালী ইউনিয়নের কৃষ্ণনগর মৌজার এসএ ২৭০ খতিয়ানের ২.৭০ একর নালিশী সম্পত্তি নিয়ে মৃত মনোরঞ্জন বাছাড়ের স্ত্রী সন্ধ্যা রানী বাছাড় গংদের সাথে কেঁওড়াতলা গ্রামের ধরমচাঁদ মন্ডলের ছেলে সুকুমার মন্ডল গংদের সাথে বিরোধ চলে আসছে। নালিশী সম্পত্তির মূল মালিক থাকেন কৃষ্ণনগর গ্রামের মৃতবিস্তারিত পড়ুন
পাইকগাছায় পিচের রাস্তার নির্মাণ কাজের উদ্বোধন
পাইকগাছার গদাইপুর গ্রামের ইউপি সদস্য সুফিয়া বেগমের বাড়ি হতে তোকিয়া বক্কারের দোকান পর্যন্ত এক কিলোমিটার ইটের সলিং রাস্তা থেকে পিচের নতুন রাস্তা তৈরির নির্মাণ কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সকালে নির্মাণ কাজের উদ্বোধন করেন আওয়ামী লীগ নেতা রতন কুমার ভদ্র। এসময় উপস্থিত ছিলেন, সমাজসেবক শামছুজ্জামান সাহেব মিয়া, ইউপি সদস্য জবেদ আলী, হাকিম মোড়ল, সাবেক ইউপি সদস্য লুৎফর রহমান, আব্দুল গফুর মোড়ল, রফিকুল ইসলাম। নির্মাণ কাজ বাস্তবায়ন করছেন মেসার্স জিয়াউল ট্রেডার্স। এক কিলোমিটার রাস্তা ও ২৫০ মিটার লিং রোডের নির্মাণ ব্যায় ধরা হয়েছে ৭০ লাখ টাকা।
পাইকগাছা উপজেলা বিএনপির শোক বিবৃতি
খুলনা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এস. এম. মনিরুল হাসান বাপ্পী’র পিতার মৃত্যুতে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে এবং শোকাহত পরিবারের প্রতি সমাবেদনা জ্ঞাপন করে বিবৃতি প্রদান করেছেন পাইকগাছা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক চেয়ারম্যান এস. এম. এনামুল হক, সরদার আব্দুল মতিন, আসলাম পারভেজ, শেখ ইমামুল ইসলাম, শেখ আনারুল ইসলাম, শেখ সামছুল আলম পিন্টু, এস,এম নাজির আহমেদ, আব্দুল মজিদ গোলদার, শেখ ইমাদুল ইসলাম, তুষার কান্তি মন্ডল, প্রনব কান্তি মন্ডল, সাইফুল ইসলাম তারিক, মোঃ আবুল হোসেন, মিজান জোয়াদ্দার, প্রভাষক ইকবাল হোসেন, শেখ হাবিবুর রহমান, আমিনুল ইসলাম বাহার, নজরুল ইসলাম গাজী, আছাদুজ্জামান খোকন, মোঃবিস্তারিত পড়ুন
