প্রধান সূচি

স্বরূপকাঠিতে ফারিয়া সমিতির পূর্বাঞ্চল শাখার নির্বাচন সম্পন্ন

নানা উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে স্বরূপকাঠি উপজেলার ফারিয়া সমিতির পূর্বঞ্চল শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টা পর্যন্ত উপজেলার বন্দর বাজারের গাউছিয়া মার্কেটের তৃতীয়তলায় একটানা ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে মোঃ মোসতাক আহম্মেদ সভাপতি, মোঃ ফয়সাল রেজা ফুয়াদ সম্পাদক এবং মোঃ শামিম হাসান সাংগঠনিক পদে বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে ৯৮ জন ভোটারের মধ্যে ৯৫ জন ভোটার তাদের ভোট প্রদান করেন। এ নির্বাচনে পর্যবেক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ডা. মোঃ আসাদুজ্জামান, ডা. মোঃ মেহেদী হাসান চৌধুরী, ডা. মোঃ মাছুম বিল্লাহ, উপজেলা গণ ফোরাম নেতা মোঃ মহিব্বুল্লাহ হাওলাদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ শহিদুল ইসলাম রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial