প্রধান সূচি

ইন্দুরকানীতে বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

ইন্দুরকানীতে বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলার ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে শ্রী সুরঞ্জীত রায়ের সভাপতিত্বে ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি ছিলেন হিন্দু-বৈদ্য-খ্রিস্টান ঐক্য পরিষদের পিরোজপুর জেলা শাখার সদস্য সচিব বাবু গৌতম কুমার সাহা।

বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের পিরোজপুর জেলা শাখার আহ্বায়ক শ্রী সুবেন হালাদার, সদস্য সচিব জয়দেব চক্রবর্তী, হিন্দু-বৈদ্য-খ্রিস্টান ঐক্য পরিষদের ইন্দুরকানী শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা স্বপন কুমার রায়, সাধারণ সম্পাদক সন্তোষ কুমার শীল, ছাত্র যুব ঐক্য পরিষদের পিরোজপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শ্রী শুভদ্বীপ সিকদার শুভ প্রমুখ। পরে সর্ব সম্মতিক্রমে বাবু সুরঞ্জীত রায়কে সভাপতি, নয়ন মনি ঋষিকে সহ-সভাপতি, সুব্রত বিশ্বাসকে সাধারণ সম্পাদক, মিনাল চন্দ্রকে সাংগঠনিক সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের ইন্দুরকানী উপজেলা কমিটি গঠন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদ ইন্দুরকানী উপজেলা শাখার সভাপতি বাবু সুনিল কৃষ্ণ মজুমদার, ইন্দুরকানী হরিসভার সভাপতি দুলাল বৈদ্য, বাংলাদেশ ছাত্র যুব ঐক্য পরিষদের পিরোজপুর জেলা শাখার যুগ্ম আহ্বায়ক এ্যাড. শ্রী মানষ কুমার বৈরাগী প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial