প্রধান সূচি

জেডিসি পরীক্ষায় অনিয়ম

বাগেরহাটে তিন মাদ্রাসা শিক্ষকের দন্ড

চলতি জেডিসি পরীক্ষার ৪র্থ দিনে রবিবার বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা সদরের রওশন আরা মহিলা ডিগ্রী কলেজ কেন্দ্রে ৩ জন মাদ্রাসা শিক্ষককে অর্থ দন্ড ও তাদেরকে কেন্দ্র থেকে বহিস্কার করেছেন ভ্রাম্যমান আদালত।

দন্ডপ্রাপ্ত এই শিক্ষকরা হচ্ছেন, মানিক মিয়া দাখিল মাদ্রাসার সহকারি শিক্ষক মোঃ খায়রুল বাসার, দারুল কোরআর সিনিয়র মাদ্রাসার সহকারি শিক্ষক মোঃ আবুল কালাম আজাদ ও কাঠালতলা গিয়াসিয়া দাখিল মাদ্রাসার সহকারি সুপার মাওলানা মোঃ মোশারেফ হোসেন। এই তিনজনকে যথাক্রমে ১০ হাজার ও ৩ হাজার টাকা করে জরিমানা ও কেন্দ্র থেকে বহিস্কার করা হয়েছে।

সহকারি কমিশনার ভূমি আলমগীর হোসাইন রবিবার বেলা সাড়ে ১২টার দিকে কেন্দ্র পরিদর্শনকালে ওই তিন শিক্ষককে পরীক্ষা কেন্দ্রর নিয়ম বহির্ভূত কাজে জড়িত থাকার দায়ে এই দন্ডাদেশ দেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial