প্রধান সূচি

স্বরূপকাঠীতে আওয়ামী লীগের শোক র‌্যালী ও আলোচনা সভা

স্বরুপকাঠী উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্দ্যোগে জেলহত্যা দিবস উপলক্ষে শোক র‌্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে এক বিরাট শোকর‌্যালী বের হয়। র‌্যালীটি পৌর শহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে মিলিত হয়। সেখানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে বক্ত্যব্যে রাখেন, পিরোজপুর-২ আসনের সাবেক সাংসদ অধ্যক্ষ মোঃ শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক এস. এম ফুয়াদ, স্বরূপকাঠি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জাহিদ হোসেন শহিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সিকদার, ৩নং স্বরূপকাঠি ইউপি চেয়ারম্যান মোঃ আলআমীন পারভেজ, গুয়ারেখা ইউপি চেয়ারম্যান সুব্রত ঠাকুর, কাজী সাইফুদ্দীন তৈমুর।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ তহিদুল ইসলাম, সম্পাদক মোঃ শহিদুল ইসলাম রিপন, থানা ছাত্রলীগের সভাপতি রনিদত্ত, পৌর ছাত্রলীগের সম্পাদক মোঃ রিয়াজ মাহমুদ প্রমুখ।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial