প্রধান সূচি

Friday, November 3rd, 2017

 

পিরোজপুরে জেল হত্যা দিবস পালিত

জেল হত্যা দিবস উপলক্ষে শুক্রবার বিকেলে জেলা আওয়ামী লীগের আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। সংগঠনের জেলা সভাপতি একেএমএ আউয়াল এমপি’র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাডভোকেট এম এ হাকিম হাওলাদার, সহ-সভাপতি দিলিপ সাধু, যুগ্ম সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান মুজিবুর রহমান খালেক, যুগ্ম সম্পাদক এ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস, মহিলা আওয়ামী লীগের জেলা সভানেত্রী লায়লা পারভিন, জেলা পরিষদের সদস্য রফিকুল ইসলাম সুমন প্রমুখ।


যুব সংহতির নেতা গণধোলাইর শিকার

ইন্দুরকানীতে জমি দখল করে ঘর নির্মাণে বাধাঁ দেয়ায় ইউপি সদস্যের সাথে অশালীন আচরণ করায়

ইন্দুরকানীতে এক ইউপি সদস্যের সাথে অশালীন আচরণ করায় উপজেলা যুব সংহতির নেতাকে গণধোলাইর শিকার হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত বুধবার সন্ধ্যায় উপজেলা আ’লীগ কার্যালয়ের সামনে উপজেলা যুব সংহতির যুগ্ম বিষয়ক সম্পাদক মোঃ আবুল বাশার মৃধাকে ইউপি পত্তাশী ০১ নং ওয়ার্ডের ইউপি সদস্য এবিএম সেলিম হাওলাদার (হিরু)’র সাথে অশালীন আচরণের কথা উপজেলা যুবলীগের সহ-সভাপতি মোঃ মেহেদী হাসান রিপন জিজ্ঞেস করলে যুব নেতা উত্তেজিত হয়ে ইউপি সদস্যকে মারবে বলে হুমকি দেয়। এসময় উপস্থিত আ’লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ উপস্থিত জনতা তাকে গণধোলাই শুরু করলে তার অপর দুই ভাই ফোরকান মৃধা ওবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে জেল হত্যা দিবস উপলক্ষে র‌্যালী ও দোয়া অনুষ্ঠিত

ইন্দুরকানীতে জেল হত্যা দিবস উপলক্ষে র‌্যালী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে ৪ নেতার প্রতিকৃতিতে মাল্যদান করা হয়। পরে দিবসটি উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালীটি উপজেলা আওয়ামী লীগ কার্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আ’লীগের সভাপতি এ্যাড. এম মতিউর রহমান, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডা মোঃ বেলায়েত হোসেন হাওলাদার, উপজেলা আ’লীগের সহ-সভাপতি মাহমুদুল হক দুলাল, সাধারণ সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান, যুগ্ম সম্পাদক মোঃ গিয়াস উদ্দিন সেলিম, মাওলানবিস্তারিত পড়ুন


কাউখালীতে জেলহত্যা দিবসে পৃথক কর্মসুচী আওয়ামী লীগের

কাউখালীতে জেলহত্যা দিবসে পৃথক কর্মসুচী পালন করেছে উপজেলা আওয়ামী লীগের একাংশ ও পিরোজপুর পৌর মেয়র ও ইসাহাক আলী খান পান্নার অনুসারী আরেক অংশ। এতে বিড়ম্ববনায় পড়েন সাধারন নেতা কর্মীরা। এ উপলক্ষে শুক্রবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারন সম্পাদক দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন এবং দোয়া মাহফিল, আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম. নুরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাকির হোসেন তালুকদার দুলাল, যুগ্ন- সাধারন সম্পাদক কাজী মাসুদ ইকবাল,বিস্তারিত পড়ুন


স্বরূপকাঠীতে আওয়ামী লীগের শোক র‌্যালী ও আলোচনা সভা

স্বরুপকাঠী উপজেলা আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের উদ্দ্যোগে জেলহত্যা দিবস উপলক্ষে শোক র‌্যালী, আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামীলীগের আয়োজনে দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে এক বিরাট শোকর‌্যালী বের হয়। র‌্যালীটি পৌর শহরের প্রধান কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে দলীয় কার্যালয়ে মিলিত হয়। সেখানে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি আব্দুল হামিদের সভাপতিত্বে বক্ত্যব্যে রাখেন, পিরোজপুর-২ আসনের সাবেক সাংসদ অধ্যক্ষ মোঃ শাহ আলম, উপজেলা আওয়ামীলীগের সম্পাদক এস. এম ফুয়াদ, স্বরূপকাঠি উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোঃ জাহিদ হোসেন শহিদ, সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম সিকদার, ৩নং স্বরূপকাঠি ইউপি চেয়ারম্যান মোঃবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ার চাঞ্চল্যকর হাবিব তালুকদার হত্যা মামলার আসামী ঢাকায় গ্রেফতার

  মঠবাড়িয়ায় সম্প্রতি চাঞ্চল্যকর হাবিব তালুকাদার হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত পলাতক আসামী রুম্মান তালুকদার (২৮) কে ঢাকা এয়ারপোর্ট ইমিগ্রেশন পুলিশ গ্রেফতার করেছে। বৃহস্পতিবার রাতে সৌদি আরব থেকে একটি ফ্লাইটে বাংলাদেশে ফেরার পর তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত রুম্মান তালুকদার ওই মামলার ৪নং আসামি এবং ২নং আসামী ধানীসাফা ইউপি সদস্য ইদ্রিস তালুকদারের ছেলে। মঠবাড়িয়া থানার অফিসার ইনচার্জ কে. এম তারিকুল ইসলাম নিশ্চিত করে জানান, রুম্মান ওই হত্যাকান্ডের পরপরই সৌদি আরবে পলিয়ে যায়। গ্রেফতারের পর এয়ারপোর্ট ইমিগ্রেশন পুলিশ তাকে ঢাকা এয়ারপোর্ট থানায় হস্তান্তর করেছে। প্রসঙ্গত, গতবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় জেল হত্যা দিবস পালিত

  মঠবাড়িয়ায় উপজেলা আ’লীগের উদ্যোগে শুক্রবার দিনভর জেল হত্যা দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সকালে চার নেতার প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। বিকেলে দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগ সহ-সভাপতি এমাদুল হক খানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সহ-সভাপতি আরিফ-উল-হক, সাধারণ সম্পাদক আজিজুল হক সেলিম মাতুব্বর, মুক্তিযোদ্ধা মজিবুল হক খান মজনু, এডভোকেট মজিবর রহমান মুন্সী, উপজেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক ফজলুল হক মনি, উপজেলা যুবলীগ সভাপতি শাকিল আহমেদ নওরোজ, পৌর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি গোপাল রায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল সোহেল, সাধারণ সম্পাদক আরিফুর রহমান সিফাত প্রমুখ।


মঠবাড়িয়ায় ক্বিরাতুল কুরআন সম্মেলনের প্রস্তুতি সভা

সমাজ সেবা পরিষদের উদ্যোগে আগামী ১৪ নভেম্বর কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ক্বিরাতুল কুরআন সম্মেলন ও সাংস্কৃতিক অনুষ্ঠান বাস্তবায়নের লক্ষে মঠবাড়িয়ায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় হাতেম আলী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি আরিফ উল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুক্তিযোদ্ধা এমাদুল হক খান, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ আজীম উল হক, অধ্যক্ষ মোঃ শাহ আলম আল মারুফ, ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রিপন, উপজেলা যুবলীগ প্রধান শিক্ষক রুহুল আমীন, সভাপতি শাকিল আহমেদ নওরোজ, সাধারণ সম্পাদক জুলহাস শাহীন, প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম আজাদী, সাধারণবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় মুজাহিদ কমিটির উদ্যোগে দুইদিন ব্যাপী ওয়াজ মাহফিল

মঠবাড়িয়ায় মুজাহিদ কমিটি মঠবাড়িয়া পৌর শাখার উদ্যোগে বুধ ও বৃহস্পতিবার দুইদিন ব্যাপী ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। দুইদিন ব্যাপী মাহফিলে ইসলামী আন্দোলন বাংলাদেশ মঠবাড়িয়া উপজেলা শাখার সভাপতি আলহাজ্ব মুহাঃ শফী মাহমুদ খোকন তালুকদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন, প্রধান অতিথি পীরে কামেল চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিম, ফরিদপুরী নারানদিয়া কওমী মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হযরত মাওলানা মুফতি মিজানুর রহমান ফরিদী প্রমুখ। মাহফিলে মঠবাড়িয়া, ভান্ডারিয়া, পিরোজপুর, পাথরঘাটা, বামনা, কাঠালিয়াসহ বিভিন্ন স্থানের হাজার হাজার মুসুল্লীরা অংশ নেয়।


সমবায় আন্দোলনের প্রেক্ষাটপ

সমবায় বিশ্বাব্যাপী একটি আদর্শ ও সামাজিক আন্দোলন। আর্থ-সামাজিক উন্নয়নের অন্যতম চালিকা শক্তি হচ্ছে সমবায়। দরিদ্র ও অবহেলিত মানুষের কাঙ্খিত মুক্তির হাতিয়ার। সমবায় দারিদ্রপীড়িত, বিত্তহীন ও নিুবিত্ত শ্রেণির মানুষের সংগঠন। এর লক্ষ্য শোষণ ও বঞ্চনার হাত থেকে নিজেদের রক্ষা করে অর্থনৈতিক মুক্তি লাভ করা। আমদের দেশে প্রতি বছর নভেম্বর মাসের প্রথম শনিবার সমবায় দিবস হিসেবে পালিত হচ্ছে। ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধানে সম্পদের মালিককানায় সমবায়কে একটি পৃথক ও দ্বিতীয় খাত হিসেবে ঘোষণা কার হয়। সমবায়ের গুরুত্ব অনুধাবন করে জাতীয় সমবায় সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। সমবায় অধিদপ্তর, সমবায় সমিতি সমবায়ীসহ সমবায়ের সঙ্গে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial