প্রধান সূচি

Friday, November 3rd, 2017

 

পাইকগাছায় পৃথক জেল হত্যা দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

পাইকগাছায় ৩ নভেম্বর জেল হত্যা দিবস উপলক্ষে ছাত্রলীগ ও জাতীয় শ্রমিক লীগের উদ্যোগে পৃথক পৃথক ভাবে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে পৌর ছাত্রলীগের উদ্যোগে উপজেলা আ’লীগের দলীয় কার্যালয়ে পৌর ছাত্রলীগের সভাপতি মাসুদ পারভেজ রাজুর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা যুবলীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সাবেক প্যানেল মেয়র শেখ আনিছুর রহমান মুক্ত। বক্তব্য রাখেন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ মাসুদুর রহমান, পৌর যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি আজিবর রহমান, সাধারণ সম্পাদক জগদীশ চন্দ্র রায়, উপজেলা ছাত্রলীগের সভাপতি এসএম মশিয়ার রহমান, যুব স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আসিফ ইকবাল রনি, সাধারণবিস্তারিত পড়ুন


পাইকগাছায় এক’শ বছরের গ্যারান্টি দিয়ে মেয়রের সড়ক উদ্বোধন

পাইকগাছায় এক’শ বছরের গ্যারান্টি দিয়ে নির্মাণাধীন আরসিসি সড়কের উদ্বোধন করেছেন মেয়র মোঃ সেলিম জাহাঙ্গীর। তিনি শুক্রবার সকালে পৌরসভার জনগুরুত্বপূর্ণ পৌর বাজার থেকে মৎস্য আড়ৎদারী মার্কেট সড়কের মধ্যবর্তী স্থানে নির্মাণাধীন আরসিসি স্টোন চিপস সড়কের নির্মাণ কাজের উদ্বোধন করেন। ৬ ইঞ্চি উচ্চতা ১৬ফুট প্রস্থ ও সাড়ে ৪শ ফুট দৈর্ঘের সড়ক নির্মাণ কাজে ব্যয় ধরা হয়েছে ১৩ লাখ ১২ হাজার টাকা। সড়ক উদ্বোধন কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর শেখ মাহাবুবর রহমান রনজু, প্রকৌশলী এমএম নূর আহম্মাদ, পোনা ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ জালাল উদ্দীন, মৎস্য আড়ৎদারী সমিতির সভাপতি আব্দুল জব্বার, সম্পাদকবিস্তারিত পড়ুন


ছিনতাইকারীদের হামলায় মটরসাইকেল চালক ও আরোহী আহত

পাইকগাছায় ছিনতাই চেষ্টা কালে ছিনতাইকারীদের হামলায় মটরসাইকেল চালক ও আরোহী গুরুতর আহত হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে নাকশা স্কুলের সামনে হামলা ও ছিনতাই চেষ্টার এ ঘটনা ঘটে। বাসমালিক সমিতির লাইন সেক্রেটারী শেখ জাহিদুল ইসলাম জানান, আমাদের বাসমালিক সমিতির একটি বাস কয়রায় নষ্ট হয়ে পড়ে, পরে বারইডাঙ্গা গ্রামের মুলতান গাজীর ছেলে মটরসাইকেল চালক সামিরুল গাজী (২৮) ও সিলেমানপুর গ্রামের মৃত সায়েদ মোড়লের ছেলে ম্যাকানিক শফিকুল ইসলাম (২৬) বৃহস্পতিবার রাত ৮টার দিকে কয়রা যায়। গাড়ী মেরামত শেষে রাত ১টার দিকে বাড়ী ফিরে আসার সময় চাঁদখালীবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial