কাউখালীতে জেলহত্যা দিবসে পৃথক কর্মসুচী আওয়ামী লীগের
কাউখালীতে জেলহত্যা দিবসে পৃথক কর্মসুচী পালন করেছে উপজেলা আওয়ামী লীগের একাংশ ও পিরোজপুর পৌর মেয়র ও ইসাহাক আলী খান পান্নার অনুসারী আরেক অংশ। এতে বিড়ম্ববনায় পড়েন সাধারন নেতা কর্মীরা।
এ উপলক্ষে শুক্রবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি এবং সাধারন সম্পাদক দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন এবং দোয়া মাহফিল, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বিকেলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট এম. নুরুল হকের সভাপতিত্বে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মোঃ দেলোয়ার হোসেন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি জাকির হোসেন তালুকদার দুলাল, যুগ্ন- সাধারন সম্পাদক কাজী মাসুদ ইকবাল, উপজেলা ভাইস চেয়ারম্যান ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান মিঠু, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জেলা পরিষদের সদস্য প্রভাষক শাহাজাদী রেবেকা শাহীন চৈতী, উপজেলা আওয়ামী লীগের সদস্য ও জেলা পরিষদের সদস্য মামুন হোসাইন বাবলূ জমাদ্দার, সাবেক ছাত্রলীগের সাধারন সম্পাদক মোঃ ইউনুস খান প্রমূখ।
এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র সহ-সভাপতি ভানু প্রতাপ দে, সহ-সভাপতি আ.ব.ম শাহজাহান, সহ-সভাপতি সাইদুর রহমান সেলিমসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
পরে অনুষ্ঠান শেষে শহীদদের বিদেহি আত্মার শান্তি কামনায় এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অপর দিকে বিকেলে কেন্দ্রীয় নেতা ইসাহাক আলী খান পান্নার অনুসারী কর্মসুচীতে কাউখালী উজিয়াল খান উদয়ন ক্লাবে উপজেলা আওয়ামীলীগের সভাপতি ভারপ্রাপ্ত শাহ মোঃ কাউয়ুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান পল্টন, সাংগঠনিক সম্পাদক সুনীল কুন্ডু, সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক অ্যাডভোকেট আব্দুল আউয়াল, শ্রমিক লীগের সভাপতি আব্দুল মন্নান, ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক পলাশ সিকদার, উপজেলা ছাত্রলীগের সভাপতি মৃদুল আহম্মেদ সুমন, সাধারন সম্পাদক তৌকির আহম্মেদ সীমান্ত প্রমুখ।
