প্রধান সূচি

নাজিরপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

“যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন” এই শ্লোগানকে সামনে রেখে বুধবার সকালে পিরোজপুরের নাজিরপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য যুব র‌্যালী, আলোচনা সভা, যুব ঋৃণের চেক ও প্রশিক্ষনের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম। র‌্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিরল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুণরায় একই স্থানে শেষ হয়।

র‌্যালী শেষে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন যুব উন্নয়ন কর্মকর্তা যাদব চন্দ্র রায়, সাংবাদিক লাহেল মাহমুদ, যুব সংগঠনের পক্ষে বদরুল হায়দার বেপারী প্রমুখ।

আলোচনা সভা শেষে ১১জন যুব ও যুব মহিলাদের মাঝে ৪লাখ ৮৫হাজার টাকার যুব ঋৃণের  চেক ও ৪০জন প্রশিক্ষনার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial