প্রধান সূচি

Wednesday, November 1st, 2017

 

পিরোজপুরে জাতীয় যুব দিবস পালিত

বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে পিরোজপুর পালিত হলো জাতীয় যুব দিবস। এ উপলক্ষে বুধবার সকালে পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে স্থানীয় উপজেলা পরিষদ বঙ্গবন্ধু চত্তর থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরে গিয়ে শেষ হয়। পরে যুব উন্নয়ন অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগীয় উপ-পরিচালক মোঃ তোফায়েল আহম্মেদ। এসময় আরো বক্তব্য রাখেন, এএসপি (সদর সার্কেল) রিয়াজ হাসান (বিপিএম), জেলা সমবায় কর্মকর্তা মোঃ হারুন অর রশিদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আবেদ শাহ এবং পাবলিক লাইফবিস্তারিত পড়ুন


পিরোজপুরে স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে সুন্দরবনের দু’টি জলদস্যু বাহিনীর ২০ সদস্যের আত্মসমর্পণ

পিরোজপুরে আজ বুধবার স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুুজ্জামান খান কামালের কাছে অস্ত্রসহ সুন্দরবনের জলদস্যু মনজু বাহিনীর প্রধান মো. মানজু সরদার এবং মজিদ বাহনীর প্রধান মো. তাকবির বাগচি ওরফে মজিদসহ দু’টি জলদস্যু দলের ২০ জন সদস্য আত্মসমর্পণ করেছে। র‌্যাব-৮ বরিশালের উদ্যোগে পিরোজপুর জেলা ষ্টেডিয়াম মাঠে বেলা সাড়ে ১১ টায় এক অনুষ্ঠানের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রীর হাতে অস্ত্র ও গোলাবরুদ তুলে দিয়ে জলদস্যুরা এই আত্মসমর্পণ করেন। সুন্দরবনের জলদস্যু মনজু বাহিনীর প্রধান মো. মানজু সরদারসহ ১১ জন সদস্য এবং মজিদ বাহনীর প্রধান মো. তাকবির বাগচি ওরফে মজিদসহ ৯ জন সদস্য আত্মসমর্পন করেছেন। এ সময় আত্মসমর্পনকারীরা ৩৩টিবিস্তারিত পড়ুন


নাজিরপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ‘কৃষি সম্প্রসারণ বাতায়ন’ কার্যক্রম উদ্বোধন

কৃষক বান্ধব ডিজিটাল কৃষি সেবা প্রণয়ন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের পেশাগত যোগাযোগ এবং অভিজ্ঞতা বিনিময়ের জন্য সারা দেশে চালু হচ্ছে ‘কৃষি সম্প্রসারণ বাতায়ন’। পিরোজপুরের নাজিরপুর উপজেলাসহ দেশের ১৪টি অঞ্চলে এক মাসের জন্য পরীক্ষামূলকভাবে ‘কৃষি সম্প্রসারণ বাতায়ন’ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। বুধবার সকাল ১০টায় সচিবালয়ে কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী ভিডিও কনফারেন্সের মাধ্যমে পরীক্ষামূলক এ কার্যক্রম উদ্বোধন করেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প ও কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে এটি বাস্তবায়িত হচ্ছে। নাজিরপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাজমুল আলম ভিডিও কনফারেন্সে কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন, পিরোজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো.বিস্তারিত পড়ুন


নাজিরপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

“যুবদের জাগরণ, বাংলাদেশের উন্নয়ন” এই শ্লোগানকে সামনে রেখে বুধবার সকালে পিরোজপুরের নাজিরপুরে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য যুব র‌্যালী, আলোচনা সভা, যুব ঋৃণের চেক ও প্রশিক্ষনের সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে যুব র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে অংশগ্রহন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলম। র‌্যালীটি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিরল পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুণরায় একই স্থানে শেষ হয়। র‌্যালী শেষে উপজেলা পাবলিক লাইব্রেরী মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. নাজমুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্যবিস্তারিত পড়ুন


আমনে পোকা দমনে

কাউখালীতে ‘পার্সিং পদ্ধতি’ ব্যাপক সাড়া

পিরোজপুরের কাউখালী উপজেলার আমন ধান ক্ষেতের পোকা দমনের পার্সিং পদ্ধতির কৃষকদের কাছে বিগত বছরগুলোর চেয়ে এবার আরো ব্যাপক সাড়া ফেলেছে। জানা গেছে, এ সময়েই নানা প্রজাতির পোকার আক্রমণে ধানের গাছের ব্যপক ক্ষতি হয়ে থাকে এবং ফলশ্রুতিতে ফলনও অনেক কম হয়। কিন্তু এলাকার কৃষকেরা কৃষি বিভাগের পরামর্শে  তারা ধানের চারা লাগানোর সময়ই প্রতিটি ক্ষেতে পার্চিং পদ্ধতির ব্যবস্থা করে রেখেছেন। ফলে এখন তারা পার্চিং পদ্ধতিতে পোকা দমন করে সুফল পাচ্ছেন এবং কোন প্রকার বালাইনাশক (কীটনাশক/বিষ) ব্যবহার না করে পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি আর্থিক ক্ষতি থেকে রেহাই পাচ্ছেন। এ উপজেলার কৃষকরা তাদের আমনবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে জাতীয় যুব দিবস পালিত

ইন্দুরকানতে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে র‌্যালী, আলোচনা সভা, যুব ঋণ বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বুধবার বিকেলে উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে জাতীয় যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালিটি ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে শেষ হয়। পরে ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয় সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার রাজিব আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, পিরোজপুর যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ আবেদ শাহ, ইন্দুরকানী যুব উন্নয়ন অফিসার মোঃ ফজলুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষাবিস্তারিত পড়ুন


মঠবাড়িয়ায় জেএসসি-জেডিসিতে অনুপস্থিত ২০৩

জুনিয়র স্কুল সার্টিফিকেট  (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার প্রথম দিনে পিরোজপুরের মঠবাড়িয়ার ৬টি কেন্দ্রে মোট ২০৩ জন পরীক্ষার্থী অনুপস্থিত। উপজেলার কে এম লতীফ ইনস্টিটিউশনের কেন্দ্রে ২৭জন, তুষখালী মাধ্যমিক বিদ্যালয়ের কেন্দ্রে ১২ জন, মিরুখালী স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১৩জন, সাপলেজা মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে ১৩জন, বাদুরা বেগম ফজিলাতুন্নেসা মুজিব কামিল মাদ্রাসা কেন্দ্র ৬৪জন এবং টিকিকাটা নূরীয়া ফাজিল মাদ্রাসায় ৭৪জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেননি। মঠবাড়িয়া উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহজাহান আলী শেখ জানান, উপজেলার ২৬৪৬ জন জেএসসি-জেডিসি পরীক্ষার্থীর মধ্যে জেডিসিতে ১৩৮জন ও জেএসসিতে ৬৫জন অনুপস্থিত ছিল। তবে অনুপস্থিতিদের মধ্যে বেশিরবিস্তারিত পড়ুন


শুটকি আহরণকে কেন্দ্র করে সাগরে দস্যুদের টোকেন বানিজ্য !

বঙ্গোপসাগরের দুবলার চরে শুটকী আহরণকে কেন্দ্র করে জলদস্যুদের টোকেন বানিজ্যের অভিযোগ উঠেছে। দস্যুদের কাছ থেকে “টোকেন অথবা একধরনের কাগজের ওপর সাংকেতিক চিহ্ন” ব্যবহৃত এ স্লিপ সংগ্রহ করে সাগরে নামছেন জেলেরা। আর যেসব জেলেরা এ টোকেন সংগ্রহ করেনি তাদেরকে অপহরন করা হচ্ছে। জেলে মহাজনের কাছে “এক জেলে এক টোকেন” প্রতি সর্বনি¤œ ৩০ হাজার টাকা মুক্তিপন ধার্য করে দিয়েছে দস্যুরা। নাম প্রকাশ না করার শর্তে একাধিক জেলে মহাজনের কাছ থেকে এসব তথ্য জানা গেছে। নির্ভরযোগ্য সুত্রে জানা গেছে, সাগরজুড়ে অন্তুত আটটি জলদস্যু বাহিনী এ টোকেন বানিজ্য শুরু করেছে। প্রতি বছর শুটকী মৌসুমকেবিস্তারিত পড়ুন


ইন্দুরকানীতে গাজাঁসহ থানা ছাত্রদল নেতা গ্রেপ্তার

জেলার ইন্দুরকানীতে গাজাঁসহ থানা ছাত্রদলের প্রচার সম্পাদককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে ইন্দুরকানী থানার এসআই আঃ রহিমের নেতৃত্বে পুলিশ অভিযান চালিয়ে ১২ গ্রাম গাজাঁসহ উপজেলা ছাত্রদলের প্রচার সম্পাদক সাগর সিকদারকে (২৩) গ্রেপ্তার করে। পরে তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনের একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে মঙ্গলবার আদালতে পাঠিয়েছে ইন্দুরকানী থানা পুলিশ। আটককৃত ছাত্রদল নেতা উপজেলার গাবগাছিয়া গ্রামের সাবেক ইউপি সদস্য আব্দুল কুদ্দুস সিকদারের ছেলে। ইন্দুরকানী থানার ওসি মোঃ নাসির উদ্দিন জানান, ১২ গ্রাম গাজাসহ সাগর সিকদার নামে এক যুবককে গ্রেপ্তার করা হয়। তাকে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনেরবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial