প্রধান সূচি

সুন্দরবনের জোংড়া ফরেষ্ট অফিস এলাকা থেকে বস্তা বন্দি এক নারী উদ্ধার

সুন্দরবনের জোংড়া ফরেষ্ট অফিস সংলগ্ন এলাকা থেকে সোমবার সন্ধ্যায় জেলেদের তথ্যের ভিত্তিতে এক নারীকে বস্তার মধ্যে পোশাক অনাবৃত অবস্থায় উদ্ধার করেছে মোংলা কোস্ট গার্ড। উদ্ধারকৃত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। কোস্ট গার্ডের অপারেশন অফিসার লেঃ মাহমুদ এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

সুন্দরবনের জেলে মোঃ ফারুক জানান, সোমবার সকালের দিকে মাছ ধরতে যাওয়ার সময় জোংড়া ফরেষ্ট অফিস সংলগ্ন এলাকায় একটি বস্তা দেখতে পান। তবে বিকেলে ফেরার সময় বস্তার মধ্যে মানুষের অস্তিত্ব টের পেয়ে জয়মনি এলাকায় এসে জন প্রতিনিধিদের সাথে নিয়ে কোস্টগার্ড এর মাধ্যমে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত নারী তার নাম রাশিদা এবং বাড়ী মধুখালি এটুকুই বলতে পারছে। তাকে রাতে মংলা উপজেলা স্বাস্থ্য কমপে¬ক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. রাফি বলেন উদ্ধারকৃত নারীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বাগেরহাটে প্রেরণ করা হয়েছে।

 

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial