চিতলমারীতে চেতনানাশক প্রয়োগ করে স্কুল শিক্ষকের বাড়িতে চুরি
চিতলমারীতে এস এম মডেল উচ্চ বিদ্যালয়ের বিপিএড শিক্ষক অর্জুন রায়ের বাড়িতে গত মঙ্গলবার রাতে খাবারে চেতনা নাশক প্রয়োগ করে চুরি সংগঠিত হয়েছে।
এ সময় চোরেরা নগদ অর্থ ও স্বর্ণালঙ্কারসহ প্রায় দেড় লক্ষাধিক টাকার মালামাল চুরি করে নিয়ে যায়। বুধবার সকালে এলাকাবাসি অচেতন অবস্থায় শিক্ষক অর্জুন রায় (৫৯), তার স্ত্রী পুষ্প রায় (৪৬), কন্যা পূজা রায়, পুত্র অনিরুদ্ধ রায় (৭) কে উদ্ধার করে চিতলমারী উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করে।
Please follow and like us:
« সাতুরিয়ায় শেরে বাংলার নামে বিশ্ববিদ্যালয় ও যাদুঘর নির্মাণের দাবি (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) শুক্রবার চিতলমারীতে আসছেনপংকজ ভট্টাচার্য্য »
