প্রধান সূচি

পাইকগাছা উপজেলা স্বাস্থ্যসেবা গ্রহীতা ফোরামের সভা

পাইকগাছা উপজেলা স্বাস্থ্যসেবা গ্রহীতা ফোরামের দ্বি-মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। ওয়েব ফাউন্ডেশনের উদ্যোগে মঙ্গলবার বিকেলে বনানী সংঘ কার্যালয়ে ফোরামের সভাপতি জিএমএম আজাহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, ফোরামের সহ-সভাপতি এডভোকেট শফিকুল ইসলাম কচি, কাউন্সিলর কবিতা দাশ, সাধারণ সম্পাদক গাজী শহিদুল ইসলাম খোকন, প্রচার সম্পাদক সাংবাদিক আব্দুল আজিজ, এডভোকেট মোজাফফার হাসান, ডা. নরেন্দ্রনাথ বিশ্বাস, মৃত্যুঞ্জয় সরদার, শেখ আব্দুল আজিজ, ইলিয়াস হোসেন, সাংবাদিক আলাউদ্দীন রাজা, নিজাম উদ্দীন, ইদ্রিস আলী মোল্লা, হিরন্ময় রায়, জাহানারা খাতুন, আফরা নাজলীন, লিপিকা ঢালী ও জামিনুর ইসলাম। অনুষ্ঠান পরিচালনা করেন, ওয়েব ফাউন্ডেশনের সহকারী প্রোগ্রাম অফিসার শরিফুল আলম লিটন।

সভায় জেলা পর্যায়ে স্বাস্থ্য মেলার আয়োজন ও হাসপাতাল পরিদর্শনসহ গুরুত্বপূর্ণ বিষয়ের উপর আলোচনা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial