প্রধান সূচি

ডাকাত আতংকে স্বরূপকাঠীবাসীর নির্ঘুম রাত

ডাকাত আতংকে শনিবার নির্ঘুম রাত কাটিয়েছে স্বরূপকাঠী উপজেলার মানুষ। শনিবার রাতে উপজেলার পশ্চিম সীমান্তের নাজিরপুর উপজেলার ঘোষকাঠি এলাকায় একদল ডাকাত হানা দেওয়ার চেষ্টা করে। এখবর দ্রুত স্বরূপকাঠী উপজেলার দৈহারী এলাকায় ছড়িয়ে পড়লে তারাও ডাক চিৎকার শুরু করে। সাথে সাথে বিষয়টির খবর উপজেলার সারেংকাঠি, বলদিয়াসহ সবকটি ইউনিয়নসহ স্বরূপকাঠি পৌরসভা এলাকায়ও মোবাইল ফোনের মাধ্যমে ছড়িয়ে যায়। এতে উপজেলাব্যাপী আতংক ছড়িয়ে পড়লে মানুষ রাত জেগে পাহারা দিতে থাকে।

এ বিষয়ে ওসি মো. মনিরুল ইসলাম বলেন, উপজেলার কোথাও কোন অঘটন ঘটেনি। তিনি বলেন, মোবাইল ফোনের মাধ্যমে ঘটনাটি গোটা উপজেলায় ছড়িয়ে পড়ে। তবে মানুষের সব সময়ই শতর্ক থাকা ভাল।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial