Friday, October 20th, 2017
বাছুরসহ গাভী চুরি
স্বাবলম্বি হতে পারলো না ভিক্ষুক মনোরঞ্জন
পিরোজপুর সদর উপজেলার সিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামের ভিক্ষুক মনোরঞ্জন মন্ডলের স্বাবলম্বি হয়ে ওঠা আর হলো না। জীবন মান উন্নয়নের লক্ষে ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়ে গাভী পালন করে এবং দুধ বিক্রি করে জীবন যাপন শুরু করেছিলেন মনোরঞ্জন। কিন্তু সেখানেও বিপত্তি ঘটালো চোরের দল। বাছুরসহ গাভীটি চুরি করে নিয়ে গেছে চোরের দল। গত ১৮ অক্টোবর রাতে এ চুরির ঘটনা ঘটে। জানা গেছে, জুজখোলা গ্রামের মৃত শশী ভূষন মন্ডলের ছেলে মনোরঞ্জন মন্ডল (৭৫) ভিক্ষা করে স্ত্রী কে নিয়ে জীবন যাপন করতেন। একই সাথে বিবাহিত দরিদ্র মেয়ে সন্তানকেও মাঝে মাঝে ভিক্ষার টাকা দিয়ে সহায়তাবিস্তারিত পড়ুন
কাউখালীতে জোয়ারের পানিতে ১৬ গ্রাম প্লাবিত
অভিরাম বর্ষণ এবং আমাবস্যার প্রভাবে জোয়ারের পানিতে জেলার কাউখালী উপজেলার নদী তীরবর্তী ৫টি ইউনিয়নের প্রায় ১৬টি গ্রামের নিম্মাঞ্চল প্লাবিত হয়ে পড়েছে। ফলে এসব গ্রামের হাজারো মানুষ পানি বন্দি অবস্থায় রয়েছে। বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুরু হওয়া এ বর্ষন শুক্রবার পর্যন্ত চলছিলো। জোয়ার ও অতিবর্ষনে নদীর পানি স্বাভাবিকের চেয়ে ২ থেকে ৩ ফুট ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় তলিয়ে গেছে ফসলের ক্ষেত, বসত ঘর, রাস্তা-ঘাটসহ বিভিন্ন স্থাপনা। থমকে গেছে জনজীবন। নদী-তীরবর্তী পাঙ্গাশিয়া, জোলাগাতি, সুবিদপুর, সোনাকুর, আশোয়া, বাশুরী, রঘুনাথপুর, বেকুটিয়া, ধাবরী, গর্ন্ধব, আমরাজুরি, জয়কুল, ডুমজুড়ি, কুমিয়ান, আসপর্দী, কচুয়াকাঠী, গুচ্ছগ্রামসহ উপজেলার বেশ কয়েকটি গ্রাম প্লাবিতবিস্তারিত পড়ুন
স্বরূপকাঠীতে পাঁচ বছরের শিশু ধর্ষন ও নারী নির্যাতন ॥ গ্রেফতার-২
জেলার স্বরূপকাঠী উপজেলার গুয়ারেখা ইউনিয়নে পাঁচ বছরের এক শিশু ধর্ষনের শিকার হয়েছে। এছাড়া উপজেলার বাটনাতলা গ্রামে এক নারীকে ধর্ষন চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। পৃথক দু’টি ঘটনায় দায়ের হওয়া মামলায় দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। উপজেলার গুয়ারেখা ইউনিয়নের রুদ্রপুর গ্রামের ৫ বছরের শিশু ধর্ষনের অভিযাগে আব্দুস সালাম গাজী (৫৫) ও নারী নির্যাতনের অভিযোগে তপন কুমার হালদার (৪০)কে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার রাতে স্বরূপকাঠী থানায় পৃথক দু’টি মামলা রজু হলে রাতেই পুলিশ তাদেরকে গ্রেফতার করে। জানা গেছে, গত বুধবার আব্দুস সালাম গাজী প্রতিবেশি পাঁচ বছরের শিশুকে ফুসলিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষন করে। শিশুটিরবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় অনলাইন নিউজ পোর্টাল মঠবাড়িয়া বার্তা যাত্রা শুরু
পিরোজপুরের মঠবাড়িয়া থেকে প্রকাশিত অনলাইন নিউজ পোর্টাল ‘মঠবাড়িয়া বার্তা’র আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে স্থানীয় কেএম লতীফ সুপার মার্কেটের টাওয়ার ভবনের ৪র্থ তলায় পোর্টালটির শুভ উদ্বোধন করেন মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি আব্দুস সালাম আজাদী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আরিফ-উল-হক, রিপোর্টার্স ক্লাবের সভাপতি নাজমুল আহসান কবির, আলোকিত মঠবাড়িয়ার প্রকাশক ও সম্পাদক ইসমাইল হোসেন হাওলাদার, জয়ন্ত মজুমদার, রহমান আল নোমান, মাসুম ফরাজি, মানব কল্যাণ সোসাইটির কার্য নির্বাহী সাংগঠনিক সম্পাদক পঙ্কজ মিত্র প্রমূখ।
মঠবাড়িয়ায় বৃদ্ধার লাশ উদ্ধার
মঠবাড়িয়ায় থানা পুলিশ উপজেলার পশ্চিম রাজপাড়া গ্রামের স্বামীর বাড়ি থেকে বৃহস্পতিবার সন্ধ্যায় কইতোরজান বিবি (৭৫) নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে। চার সন্তানের জননী নিহত বৃদ্ধা কইতোরজান বিবি পশ্চিম রাজপাড়া গ্রামের আবদুল হাই হাওলাদারের স্ত্রী। থানা সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জের ধরে ছেলেদের সাথে অভিমান করে গত ১৫ অক্টোবর বৃদ্ধা কইতোরজান বিবি ঘরে রক্ষিত কীটনাশক পান করে অসুস্থ্য হয়ে পরেন। পরে আশঙ্কাজনক অবস্থায় স্বজনরা উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। গত তিন দিন চিকিৎসা শেষে ১৮ অক্টোবর হাসপাতালের ছাড়পত্র নিয়ে বাড়ি গেলে শুক্রবার সন্ধ্যার দিকে তিনি মারাবিস্তারিত পড়ুন
মংলা বন্দরে জাহাজে পণ্য ওঠানামা বন্ধ
বাগেরহাটে ভারী বর্ষনে পৌর এলাকাসহ নিম্নাঞ্চল প্লাবিত
একটানা ভারী বর্ষনে বাগেরহাট শহরের পৌর এলাকাসহ জেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। এতে দূর্ভোগে পড়ছে বাগেরহাটের খেটে খাওয়া মানুষ। অতি প্রয়োজন ছাড়া কেউ ঘর থেকে বের হচ্ছেন না। শুক্রবার অবিরাম বৃষ্টি থাকার কারণে যেসব মানুষ জরুরী কাজে বাইরে বের হয়েছে তারাও রিকসা বা প্রয়োজনীয় যানবহন না পেয়ে পড়েছেন বিড়ম্বনায়। টানা বৃষ্টিতে সকাল থেকেই বাগেরহাট শহরের প্রাণকেন্দ্র সাধনার মোড়, রাহাতের মোড়, লোকাল বোর্ডঘাট, মেইনরোড, বাসাবাটি, রেলরোড, পৌরসভার সামনের রোড, আলীয়া মাদ্রাসারোড, খারদ্বার মোড়, ভিআইপি রোড, মিঠাপুকুরপাড়, সাহাপাড়া, দশানি শিল্পকলা একাডেমীর সামনের সড়ক, বালিকা বিদ্যালয় সড়কসহ বিভিন্ন এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে। বাগেরহাট শহরেবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় সাফা বণিক সমিতির নির্বাচন সম্পন্ন
উপজেলার সাফা বন্দর ক্ষুদ্র ব্যবসায়ী ভোগ্যপণ্য সরবরাহ সমবায় সমিতি লিমিটেড (সাফা বন্দর বণিক সমিতি) এর নির্বাচন বৃহস্পতিবার সম্পন্ন হয়েছে। এতে ধানীসাফা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এমএ সাঈদ সভাপতি ও মো. গোলাম মোস্তফা সাধারণ সম্পাদক নির্বাচিত হন। এছাড়া পরিচালক পদে নওয়াব মিয়া, খোকন মিয়া, আবু জাফর শেখ, নাছির উদ্দিন, কবির মল্লিক, হেলাল উদ্দিন নির্বাচিত হয়েছেন। প্রিজাইডিং অফিসার উপজেলা সমবায় কর্মকর্তা মো. এমাদুল হক বৃহস্পতিবার রাতে ফলাফল ঘোষণা করেন।
মঠবাড়িয়ায় ফ্যাশন পার্কের উদ্বোধন
মঠবাড়িয়ায় পৌর শহরের কে.এম লতীফ সুপার ইনস্টিটিউশন মার্কেটে ফ্যাশন পার্ক নামে একটি আধুনিক রুচিশীল পোশাক বিক্রয় প্রতিষ্ঠানের শুভ উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় মঠবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি আবদুস সালাম আজাদী ফিতা কেটে এ ফ্যাশন পার্কের উদ্বোধন করেন। এসময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. জিল্লুর রহমান, পৌরসভার প্রকৌশলী মো. সেলিম মিয়া, সাংবাদিক দেবদাস মজুমদার, পৌরসভার কার্য সহকারী শরীফুল ইসলাম সুমন, রাকিব হোসেন, পৌর ছাত্রলীগ সভাপতি মো. শরীফুল ইসলাম রাজু, ফ্যাশন পার্কের স্বত্তাধিকারী নকীব আহম্মেদ ও কামরুল আহসান।
