প্রধান সূচি

স্বরূপকাঠিতে অপহৃতা স্কুল ছাত্রী উদ্ধার

স্বরূপকাঠির কৈয়ারখাল গ্রাম থেকে অপহৃত নবম শ্রেনীর এক ছাত্রীকে (১৪) উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাতে পশ্চিম সোহাগদল গ্রামের মোঃ রিপনের বাড়ি থেকে সংখ্যালঘু পরিবারের ওই ছাত্রীকে উদ্ধার করা হয়।

এ ঘটনায় অপহরণকারী বিন্না গ্রামের ইউসুফ আলীর পুত্র আঃ রহিমকে (২৩) গ্রেফতার করে পিরোজপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।

মামলা সুত্রে জানাগেছে, গত ২৭ সেপ্টেম্বর ওই ছাত্রী পূজা দেখতে তাদের খাড়াবাক গ্রামের বাড়ি থেকে গনকপাড়া বাজারের মন্ডপে যাচ্ছিলেন। এ সময় কৈয়ারখাল বেপারী বাড়ির সামনে থেকে আসামী আঃ রহিম তাকে ফুসলিয়ে অপহরণ করে নিয়ে যায়।

আমির হোসেন মাধ্যমিক বিদ্যালয়ের ওই ছাত্রীকে ২২দিন পর বুধবার রাতে অপহরনকারী রহিমের ভগ্নিপতি রিপনের বাড়ি থেকে পুলিশ উদ্ধার করেন।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial