প্রধান সূচি

Tuesday, October 17th, 2017

 

মাসোহারা দিয়ে চলছে মোংলার স’মিল

মোংলা প্রতিনিধি : মোংলার সব স’মিল অবৈধ ! এমনটাই দাবী করেছে লাইসেন্স প্রদানকারী সংস্থা বনবিভাগ। তবে মালিক পক্ষের দাবী মোংলায় করাত কল (স’মিল ) স্থাপনের জন্য লাইসেন্স পাওয়া যেন একটি যুদ্ধ জয়ী হওয়া। আবেদনের পর লক্ষ লক্ষ টাকা ব্যয় করে একর পর এক তদন্তে সুপারিশ মিললেও পাওয়া যায়না সরকারের অনুমতি পত্র (লাইসেন্স)। তবে মাসোহারা দিয়েই চালাতে হয় করাত কল। কর্মকর্তা আসে, কর্মকর্তা যায়। দিয়ে দেন লাইসেন্স পাওয়ার সুপারিশ, কিন্তু মিলছেনা সেই লাইসেন্স। আর এতে করে সরকার যেমন রাজস্ব হারাচ্ছে, তেমনি হচ্ছে অবৈধ অর্থের লেনদেন। এভাবেই চলে আসছে বছরের পর বছর।বিস্তারিত পড়ুন


দূর্বৃত্তের হামলার আতংঙ্কে ভান্ডারিয়ার এক শিক্ষক নিরাপত্তাহীনতায়

দূর্বৃত্তের হামলার আতংঙ্কে ভান্ডারিয়ার এক মাদরাসার শিক্ষক নিরাপত্তাহীনতায় ভুগছে। এ বিষয় মাদরাসা শিক্ষক মোঃ মোজাম্মেল হক পিরোজপুর পুলিশ সুপারের কাছে লিখিত অভিযোগ করেছেন। জানা যায়, গত ১৫ অক্টোবার সকালে উপজেলার পশ্চিম রাজপাশা গ্রামের মাদরাসা শিক্ষক মোঃ মোজাম্মেল হক বাড়ি থেকে ভান্ডারিয়া যাওয়ার পথে পূর্বশত্রুতার জের ধরে একই গ্রামের হালিম সিকদারের ছেলে মোঃ হেলাল সিকদার, একই এলাকার হেমায়েত উদ্দিন খান ও তার ছেলে জুয়েল খান দাও, লাঠি নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে ধাওয়া করে। তখন সে জীবন রক্ষার্থে দৌড়ে তার বড় ভাই মান্নান খানের বাড়ির সামনে গিয়ে চিৎকার দিলে তার ভাইসহ অন্যান্যবিস্তারিত পড়ুন


পাইকগাছায় নির্মাণাধীন সড়কে ফাটল

পাইকগাছা প্রধান সড়কের নির্মাণ কাজে ব্যবহৃত ১০ চাকা ট্রাকের ভরে নতুন তৈরী সড়কে ফাটল দেখা দিয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয় জনগণের মুখে শোনা যাচ্ছে, রাস্তার কাজ ভাল হচ্ছে, তবে সম্প্রতি গদাইপুর ফুটবল খেলার মাঠ সংলগ্ন রাস্তায় ফাটল দেখা দেওয়ায় কাজের মান নিয়ে জনমনে প্রশ্নও দেখা দিয়েছে। জানা গেছে, পাইকগাছার প্রধান সড়কের মাহমুদকাটী কালভার্ট থেকে আলমতলা পর্যন্ত প্রায় সাড়ে ১১ কিলোমিটার রাস্তার নির্মাণ কাজে ১৫ কোটি টাকা বরাদ্দ হয়। ইতোমধ্যে রাস্তার কাজ প্রায় পাইকগাছার জিরো পয়েন্ট পর্যন্ত শেষ হয়েছে। এ ব্যাপারে উপ-সহকারী প্রকৌশলী মাহমুদ হাসান জানান, রাস্তার কম্প্রেসরের জন্য ফাটল দেখাবিস্তারিত পড়ুন


পাইকগাছা উপজেলা চেয়ারম্যানের জলাবদ্ধ এলাকা পরিদর্শন

পাইকগাছার চাঁদখালী ইউনিয়নে জলাবদ্ধ এলাকা পরিদর্শন করেছেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট স ম বাবর আলী। তিনি গতকাল মঙ্গলবার সকালে উপজেলা চাঁদখালী ইউনিয়নের জলাবদ্ধ ঢেমশাখালী ও ফেদুয়ারাবাদ এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি জলাবদ্ধতা নিরসনে এলাকাবাসীর সাথে মতবিনিময় করেন। জলাবদ্ধ এলাকা পরিদর্শন শেষে তিনি স্থায়ী সমাধান ও জলাবদ্ধতা নিরসন কল্পে পরিকল্পনা গ্রহণের জন্য বুধবার বিকালে স্থানীয় মৌখালী বাজারে এক মতবিনিময় সভার আহবান করেন। উক্ত সভার মাধ্যমে স্থানীয়দের মতামতের ভিত্তিতে খুব দ্রুত সময়ের মধ্যে এলাকার জলাবদ্ধতা নিরসনে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হবে বলে উপস্থিত এলাকাবাসীকে আশস্ত করেন। পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলাবিস্তারিত পড়ুন


বরিশাল রেঞ্জে শ্রেষ্ঠ স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং অফিসার পিরোজপুরের হাচনাইন পারভেজ

  ষ্টাফ রিপোর্টার : পিরোজপুর সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোঃ হাচনাইন পারভেজ বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং অফিসার হিসেবে নির্বাচিত হয়েছেন। সোমবার দুপুরে বরিশাল পুলিশ লাইনস ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে বরিশাল রেঞ্জ ডিআইজি শফিকুল ইসলাম (বিপিএম) এ পুরস্কার তুলে দেন নির্বাচিত অফিসারের হাতে। ‘পুলিশই জনতা, জনতাই পুলিশ’ কমিউনিটি পুলিশিং এ শ্লোগানকে সামনে রেখে বাংলাদেশ পুলিশের কার্যক্রমের অংশ হিসেবে বরিশাল রেঞ্জের নবাগত ডিআইজি মোঃ শফিকুল ইসলাম বিপিএম শিক্ষার্থীদের মাঝে সচেতনতা করার লক্ষ্যে ও পুলিশী সেবা সাধারণ মানুষের কাছে আরো সহজে পৌছে দিতে বরিশাল রেঞ্জের প্রতিটি জেলার প্রতিটি কলেজে স্টুডেন্ট কমিউনিটিবিস্তারিত পড়ুন


পিরোজপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্ট শুরু

আজ মঙ্গলবার সকালে পিরোজপুর জেলা স্টেডিয়ামে বঙ্গবন্ধু ফুটবল টুর্নামেন্ট ও বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে। প্রাথমিক শিক্ষা বিভাগের ব্যবস্থাপনায় জেলা পর্যায়ের এ দু’টি প্রতিযোগিতায় প্রতি উপজেলা থেকে দুই গ্রুপে মোট ১৪টি দল অংশ নিয়েছে। দুই দিনব্যাপী এই প্রতিযোগিতার উদ্বোধন করেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য এ কে এম এ আউয়াল। জেলা প্রশাসক মো. খায়রুল আলম সেখের সভাপতিত্বে সংসদ সদস্য ছাড়াও বক্তব্য রাখেন পিরোজপুর পিটিআই’র তত্ত্বাবধায়ক মোল্লা ফরিদ উদ্দিন ও জেলা শিক্ষা অফিসার আব্দুল লতিফ মজুমদার।


পিরোজপুরের শংকরপাশায় বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা গ্রামে এক বুদ্ধি প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ধর্ষিত কিশোরীর পিতা সিদ্দিকুর রহমান বাদী হয়ে আজ মঙ্গলবার নাসির মুন্সি (৬৫) ওরফে তেল নাসির নামে এক ব্যবসায়ী বিরুদ্ধে পিরোজপুর সদর থানায় একটি মামলা দায়ের করেছেন। ঘটনার পর থেকেই আসামী পলাতক রয়েছে। কিশোরীর বাবার অভিযোগ, সোমবার বিকেলে তার বুদ্ধি প্রতিবন্ধী মেয়ে (১৪) বাড়ির পাশের একটি ঘরে টিভি দেখতে যায়। সেখান থেকে বাড়ি ফেরার পথে স্থানীয় তামান্না নামের এক মহিলা তার মেয়েকে ফুসলিয়ে প্রতিবেশী নাসির মুন্সির ঘরে নিয়ে যায়। সেখানে নাসির মুন্সি জোর পূর্বক তার মেয়েকেবিস্তারিত পড়ুন


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial