ইন্দুরকানীতে জেপি’ নেতার অর্থায়নে মন্ত্রীর উঠান বৈঠকের পারিবারিক রাস্তা নির্মাণ
জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান পরিবেশ ওবন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এম’পির উঠান বৈঠক করতে পারিবারিক রাস্তা নির্মাণ করায় সহায়তা করলেন ইন্দুরকানী উপজেলা জেপির সভাপতি সাবেক ইফপি চেয়ারম্যান আসাদুল কবির তালুকদার স্বপন।
শুক্রবার বিকালে উপজেলার পত্তাশী ইউনিয়নের ইন্দুরকানী গ্রামের দফাদার বাড়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর উঠান বৈঠক। ওই বাড়ীতে উঠান বৈঠক করার জন্য বাড়ীর দরজার রাস্তা ভালো না থাকার কারনে মন্ত্রীকে উঠান বৈঠকে নেওয়ার জন্য স্থানীয় জেপির নেতা আসাদুল কবির তালুকদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তাটি নির্মাণ হয়। মন্ত্রী ও আমন্ত্রিত মেহমানরা ওই পথ দিয়ে ঢুকতে আর কোন বাধা রইল না।
এ বিষয় ইন্দুরকানী উপজেলা জেপির সভাপতি আসাদুল কবির তালুকদার স্বপন জানান মাননীয় মন্ত্রী মহোদয় উঠান বৈঠকে ঢুকতে যাতে কোন সমস্যা না হয় তার জন্য দফাদার বাড়ীর পারিবারিক রাস্তা মেরামত করে দেওয়া হয়েছে।
