Friday, October 13th, 2017
পিরোজপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
“দুর্যোগ সহনীয় আবাস গড়ি – নিরাপদে বাস করি” শীর্ষক স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হলো আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস। শুক্রবার সকালে পিরোজপুর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে এক বিশাল র্যালি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি বালক বিদ্যালয় মিলনায়তনে এসে এক আলোচনা সভায় মিলিত হয়। স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক কাজী তোফায়েল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ। জেলা প্রশাসক বলেন, বর্তমান সরকার দুর্যোগ পূর্ববর্তী, দুর্যোগকালীন এবং দুর্যোগ পরবর্তী যে ধরনের কার্যক্রম পরিচালনাবিস্তারিত পড়ুন
পিরোজপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত
কন্যা শিশুর জাগরণ আনবে দেশে উন্নয়ন প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে জাতীয় কন্যা শিশু দিবস পিরোজপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে। জেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তর এর পিরোজপুর কার্যালয়ের আয়োজনে একটি র্যালি শেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সরকারি বালক বিদ্যালয়ে মিলনায়তনে আলোচনা সভায় উপ পরিচালক স্থানীয় সরকার কাজী তোফায়েল হোসেন সভাপতিত্ব করেন। এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ খায়রুল আলম সেখ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পুলিশ সুপারের প্রতিনিধি অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবুল কালাম আজাদ এবং জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সালমা জাহান। প্রধান অতিথিরবিস্তারিত পড়ুন
অসমাপ্ত উন্নয়ন দ্রুত করা হবে … আনোয়ার হোসেন মঞ্জু
পরিবেশ ও বন মন্ত্রী জাতীয় পার্টি জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জু এমপি বলেন, এলাকায় আমি ৩ বছরে ব্যাপক উন্নয়ন করেছি। অসমাপ্ত কাজ দ্রুত সমাপ্ত করার জন্য আমার চেষ্টা অব্যাহত রয়েছে। আপনারা সবাই মিলেমিশে আমাকে সহায়তা করুন আপনাদের এরাকার উন্নয়ন আমি করব। শুক্রবার সন্ধ্যায় ইন্দুরকানী উপজেলার পত্তাশী ইউনিয়নের দফাদার বাড়ীর উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। এসময় উপস্থিত সর্বসাধারনের প্রশ্নের উত্তরে তিনি বলেন ইন্দুরকানী বাজারের উন্নয়নের কাজের টেন্ডার দেড় বছর আগে শেষ হয়েছে। ঠিকাদার কেন কাজ করেনা তা আপনারা জিজ্ঞাসা করেন। অনেক কাজের টেন্ডার হলেও সে কাজগুলো শুরু নাবিস্তারিত পড়ুন
আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
দুযোর্গ সহনীয় আবাস গড়ি, নিরাপদে বাস করি’ এমন প্রতিপাদ্যে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে পিরোজপুরের কাউখালীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। শুক্রবার সকালে দিবসটি উপলক্ষ্যে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালি শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। পরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়ের সভাপতিত্বে¡ সভায় বক্তব্য রাখেন-উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবীর,থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মোঃ মহিবুল্লাহ, কাউখালী সদর ইউপি চেয়ারম্যান আমিনুর রশীদ মিলটন, উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ জাকির হোসন, ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার আবু বক্কর সিদ্দিক, উপজেলা প্রকল্প বাস্তবায়নবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে জেপি’ নেতার অর্থায়নে মন্ত্রীর উঠান বৈঠকের পারিবারিক রাস্তা নির্মাণ
জাতীয় পার্টি জেপির চেয়ারম্যান পরিবেশ ওবন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জু এম’পির উঠান বৈঠক করতে পারিবারিক রাস্তা নির্মাণ করায় সহায়তা করলেন ইন্দুরকানী উপজেলা জেপির সভাপতি সাবেক ইফপি চেয়ারম্যান আসাদুল কবির তালুকদার স্বপন। শুক্রবার বিকালে উপজেলার পত্তাশী ইউনিয়নের ইন্দুরকানী গ্রামের দফাদার বাড়ী আগামী জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে পরিবেশ ও বন মন্ত্রী আনোয়ার হোসেন মঞ্জুর উঠান বৈঠক। ওই বাড়ীতে উঠান বৈঠক করার জন্য বাড়ীর দরজার রাস্তা ভালো না থাকার কারনে মন্ত্রীকে উঠান বৈঠকে নেওয়ার জন্য স্থানীয় জেপির নেতা আসাদুল কবির তালুকদারের ব্যক্তিগত অর্থায়নে রাস্তাটি নির্মাণ হয়। মন্ত্রী ও আমন্ত্রিত মেহমানরা ওই পথ দিয়েবিস্তারিত পড়ুন
ইন্দুরকানীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
ইন্দুরকানীতে দূর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র্যালী অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার উপজেলা প্রশাসন ও উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এক বর্নাঢ্য র্যালী উপজেলা পরিষদ চত্ত্বর প্রদক্ষিণ শেষে উপজেলা প্রশাসনিক ভবনের সামনে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ফাইজুল কবির তালুকদার, উপজেলা মৎস্য কর্মকর্তা শেখ আসাদুল্লাহ,ইন্দুরকানী থানা এসআই মোঃ জাকির হোসেন, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম, আওয়ামীলীগ নেতা সাঈদুর রহমান, মাহবুবুল আলম ফকির, ইন্দুরকানী প্রেস ক্লাবের সভাপতি এম, আহ্সানুল ছগির, সাংবাদিক এইচ. এম. ফারুক হোসাইন, গাজী আবুল কালাম, প্রধান শিক্ষক মোঃ হারেজবিস্তারিত পড়ুন
প্রভাবশালী নেতার বিরুদ্ধে
স্বরূপকাঠির সংখ্যালঘু পরিবারের হয়রানির অভিযোগ
স্বরূপকাঠির সেহাংগল গ্রামের আব্দুল মজিদ খান নামের এক প্রভাবশালী নেতার বিরুদ্ধে এক সংখ্যালঘু পরিবারকে হয়রানি ও তাদের বসত বাড়ি থেকে লক্ষাধিক টাকার গাছ কেটে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। পার্শ্ববর্তী জুলুহার গ্রামের নিরঞ্জন মন্ডলের পৈত্রিক জমিজমা নিয়ে আব্দুল মজিদ খানের সাথে আদালতে একাধিক মামলা বিচারাধীন আছে। এরই মধ্যে মজিদ খান গত শনিবার থেকে নিরঞ্জন মন্ডল এর বাড়ির বাগান থেকে লক্ষাধিক টাকা মুল্যের ১৫টি চাম্বল গাছ কেটে নিয়ে গেছেন। নিরঞ্জন মন্ডল ওই গাছ কেটে নেয়ার বিষয় আদালতের সরনাপন্ন হলে বিজ্ঞ বিচারক ঘটনা তদন্ত করতে অ্যাডভোকেট কমিশন প্রেরণ করেন। শুক্রবার সকালে আইনজীবী সুখরঞ্জনবিস্তারিত পড়ুন
মঠবাড়িয়ায় আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
‘দুর্যোগ সহনীয় আবাস গড়ি, নিরাপদে বাস করি’ এই স্লোগানকে সামনে রেখে মঠবাড়িয়ায় শুক্রবার সকালে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে একটি বণ্যাঢ্য র্যালী বের হয়ে পৌর শহরের দুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন করে। শেষে উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম ফরিদ উদ্দিনের সভাপতিত্বে বক্তব্য রাখেন ঘুর্ণিঝর প্রস্তুতি কর্মসূচী’র সিনিয়র সহকারী পরিচালক আব্দুল লতীফ, প্রেসক্লাব সভাপতি আবদুস সালাম আজাদী, টীম লিডার ইকবাল হোসেন, স্বেচ্ছাসেবক জাকারিয়া মুন্না প্রমুখ।
শোক সংবাদ
মোঃ হেমায়েত হোসেন খান
মঠবাড়িয়া উপজেলা মেম্বর এসোসিয়েন এর সভাপাতি ও বেতমোর রাজপারা ইউপি সদস্য জাহাঙ্গীর হোসেন খান এর বাবা এবং পশ্চিম মিঠাখালী গ্রামের সমাজ সেবক হেমায়েত হোসেন খান (৮৯) বরিশাল সেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার ভোর রাতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ….. রাজিউন)। তিনি ২ স্ত্রী, ৮ ছেলে, ৪ মেয়ে রেখে গেছেন। শুক্রবার আসর নামাজবাদ জানাযা শেষে পশ্চিম মিঠাখালী গ্রামের বাড়িতে পারিবারিক কবর স্থানে তার লাশ দাফন করা হয়।
সংসদীয় আসন বাগেরহাট-৪ (মোড়েলগঞ্জ-শরণখোলা)
বিএনপির প্রার্থী হতে চান ড. কাজী মনিরুজ্জামান মনির
এক এগারোর পর থেকে মামলা আর নির্যাতন মাথায় নিয়ে বাগেরহাটের মোড়েলগঞ্জ ও শরনখোলায় দলীয় কর্মসূচি পালন করে যাচ্ছেন বাগেরহাট জেলা বিএনপির উপদেষ্টা ড. কাজী মনিরুজ্জামান মনির। ছাত্রজীবন থেকেই জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে ছাত্রদল ও বিএনপিতে আছেন। তার ওপর একাধিক মামলা, হামলা নির্যাতন হলেও বিএনপি ছাড়েননি দলের জন্য নিবেদিত এই মানুষটি। ২০১৪ সালের নির্বাচনের আগে নেত্রীর নির্দেশে বাগেরহাট-৪ তথা মোড়েলগঞ্জ-শরণখোলা উপজেলায় ২৬টি পথসভার কর¤সূচি ঘোষণা করেন। ২৩টি পথসভা সফলভাবে স¤পন্ন করার পর ২৪তম পথসভা চলাকালে শরণখোলা থানার সামনে ৫ রাস্তার মোড় থেকে বিশেষ ক্ষমতা আইনে গ্রেফতার করা হয় কাজী মনিরুজ্জামানকে।বিস্তারিত পড়ুন
