প্রধান সূচি

জাতীয় শ্রমিকলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে

বাগেরহাটে শ্রমিকলীগের পরিচিতি সভা ও কেক কাটা অনুষ্ঠিত

জাতীয় শ্রমিকলীগের ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে বাগেরহাট জেলা শ্রমিকলীগের উদ্যোগে কেক কাটা, আলোচনা সভা ও শ্রমিকলীগের নব নির্বাচিত কমিটির নেতৃবৃন্দের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে শহরের রেলরোডস্থ জেলা আওয়ামী লীগের কার্যালয় প্রঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা শ্রমিকলীগের সভাপতি রেজাউর রহমান মন্টুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক খান আবু বক্কার সিদ্দিক এর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সভাপতি ও বাগেরহাট-৪ আসনের এমপি আলহাজ¦ ডাঃ মোজাম্মেল হোসেন। এসময় বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ কামরুজ্জামান টুকু, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও বাগেরহাট-২ আসনের এমপি আলহাজ¦ এ্যাড. মীর শওকাত আলী বাদশা, জেলা আওয়ামী লীগের সদস্য ও শেখ হেলাল উদ্দিন এমপির একান্ত সচিব শেখ ফিরোজুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বাগেরহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক, জেলা তাঁতীলীগের সভাপতি ও পৌর কাউন্সিলর আলহাজ¦ তালুকদার আব্দুল বাকি, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মনির হোসেন, সাধারন সম্পাদক ওশান সরদার, জেলা শ্রমিকলীগের যুগ্ম সাধারন সম্পাদক গোলাম কিবরিয়া নিপু, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এ্যাড. শরিফা খানম, কাড়াপাড়া ইউপি চেয়ারম্যান শেখ বশিরুল ইসলাম, ডেমা ইউপি চেয়ারম্যান মনি মল্লিক, গোটাপাড়া ইউপি চেয়ারম্যান শেখ শমসের আলী, বিষ্ণুপুর ইউপি চেয়ারম্যান শংকর চক্রবর্ত্তি, পৌর কাউন্সিলর আবুল হাশেম শিপন, শাহনেওয়াজ মোল্লা দোলন প্রমুখ। আলোচনা ও পরিচিতি সভা শেষে প্রধান অতিথি শ্রমিকলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে ৪৮ পাউন্ড কেক কাটেন। পরে সন্ধ্যায় মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial