বিশ্ব শিক্ষক দিবস
স্বরূপকাঠিতে তিন গুণি শিক্ষককে স্মৃতি পদক প্রদান
অরণী পাঠাগারের উদ্যোগে স্বরূপকাঠিতে বিশ্ব পালিত হয়েছে বিশ্ব শিক্ষক দিবস। বৃহস্পতিবার সকালে কামারকাঠি এন. কে ইনস্টিটিউশন মিলনায়তনে ওই সভা অনুষ্ঠিত হয়।
শিক্ষক ধীরেন হালদারের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় বক্তব্য রাখেন, বরিশাল অমৃতলাল দে কলেজের সাবেক অধ্যক্ষ কবি তপংকর চক্রবর্তী, শিক্ষাবিদ অধ্যাপক মোঃ ফজলুল হক, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক অরবিন্দু কর, প্রধান শিক্ষক অমল চন্দ্র হালদার, মোঃ আলমগীর হোসেন, শেখ নুরুল আমিন, মোঃ মোশাররফ হোসেন প্রমুখ।
আলোচনা সভা শেষে শিক্ষাক্ষেত্রে অবদান রাখার জন্য মোঃ ফজলুল হক, অরবিন্দু কর ও আব্দুল জলিলকে হাবিবুল্লাহ স্মৃতি পদক প্রদান করা হয়।
Please follow and like us:
« ২৫ শহীদের বধ্যভূমিতে আজও নির্মণ হয়নি স্মৃতিস্তম্ভ (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) শুক্রবার সুভাষ রায়ের ১২তম মৃত্যুবাষির্কী »
