প্রধান সূচি

স্বরূপকাঠিতে উচ্চ মাধ্যমিক ছাত্রীদের আত্মকর্মসংস্থান মুলক সনদ বিতরণ

স্বরূপকাঠিতে উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্প ও এ টু আই প্রোগ্রামের যৌথ উদ্যোগে এবং স্কীলস ডেভেলপমেন্ট থ্রু স্টাইপেন্ড প্রোগ্রামের আওতায় উপবৃত্তি প্রাপ্ত ছাত্রীদের মধ্যে আত্মকর্মসংস্থান মুলক প্রশিক্ষন সনদ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সনদ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার আবু সাঈদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে সনদপত্র বিতরণ করেন যুগ্ন সচিব ও প্রকল্প পরিচারক শ্যামা প্রসাদ বেপারী। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সহকারী পকল্প্র পরিচালক মোঃ জহুরুল ইসলাম, সরকারি স্বরূপকাঠি কলেজের অধ্যক্ষ মো.মোয়াজ্জেম হোসেন, সহকারী পকল্প্র পরিচালক মোঃ শাহাদত হোসেন, স্বরূপকাঠি পৌরসভার মেয়র মোঃ গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ লাভলু আহমেদ, স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. তানভির আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জহিরুল আলম, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুল ইসলাম প্রমুখ।

এ উপজেলার উচ্চ মাধ্যমিক পর্যায়ের উপবৃত্তি প্রাপ্ত ২০জন ছাত্রীকে দক্ষতা উন্নয়ন বিষয়ক তিনমাস ব্যাপী প্রশিক্ষন শেষে সনদপত্র বিতরণ ও তাদের মধ্যে সেলাই মেশিনসহ উপকরণ বিতরণ করা হয়।

Please follow and like us:





উত্তর দিন

Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial