চিতলমারীতে ক্লিনিকে ভ্রাম্যমান আদালতের জেল-জরিমানা
বাগেরহাটের চিতলমারীতে বৈধ কাগজপত্র না থাকায় এবং লাইসেন্স নবায়ন না করার কারণে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে অভিযান চালিয়ে বিভিন্ন ক্লিনিক মালিকদের জেল-জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার দুপুর ১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী মেজিষ্ট্রেট মো. আবু সাঈদ এ অভিযান পরিচালনা করেন। এ সময় জননী ডিজিটাল ডায়গনেষ্টিক সেন্টারের মালিক ইমন কাজীকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এছাড়া মীম সার্জিক্যাল এণ্ড ডায়গনেষ্টিক সেন্টারের পরিচালক ও শান্তি সেবা সদন ক্লিনিকের স্বত্বাধিকারী তাপস কান্তি পোদ্দারকে ৫ হাজার টাকা করে জরিমানা করা হয়।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. আবু সাঈদ জানান, এসব ক্লিনিক মালিকদের বৈধ কাগজপত্র না থাকায় এবং যথা সময়ে ক্লিনিকের লাইসেন্স নবায়ন না করার কারণে তাদের এ জেল-জরিমানা প্রদান করা হয়।
Please follow and like us:
« ইন্দুরকানীতে যুবলীগের বর্ধিত সভা অনুষ্ঠিত (পূর্ববর্তি সংবাদ)
(পরবর্তি সংবাদ) চিতলমারী যুবলীগের সাধারণ সম্পাদককে সাময়িক বহিষ্কার »
