প্রধান সূচি

Monday, October 2nd, 2017

 

পাইকগাছায় উদ্ধারকৃত ভাসমান ব্যক্তির পরিচয় মেলেনি

পাইকগাছায় উদ্ধারকৃত ভাসমান মৃত ব্যক্তির পরিচয় পাওয়া যায়নি। ময়না তদন্ত শেষে মৃতদেহ দাফনের জন্য আঞ্জুমান মফিদুল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়েছে। থানার ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান জানান, শুক্রবার দুপুরে উপজেলার দেলুটি ইউনিয়নের ভদ্রা নদীর দারুণমল্লিক স্লুইচ গেট সংলগ্ন এলাকা থেকে ৫০ বছর বয়স্ক (পুরুষ) এক ব্যক্তির ভাসমান মৃতদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তির মুখে খোচা খোচা কাঁচা পাকা দাড়ি ছিল। শনিবার ময়না তদন্ত শেষে তার কোন পরিচয় পাওয়া যায়নি, এ জন্য মৃতদেহ দাফনের জন্য আঞ্জুমান মফিদুল কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।


নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায়

ইন্দুরকানীতে ১০ হাজার মিটার কারেন্ট জাল আটক

নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ইন্দুরকানীতে ১০ হাজার মিটার কারেন্ট জাল আটক করেছে মৎস্য বিভাগ ও উপজেলা প্রশাসন। রবিবার বিকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জামাল হোসেন ও উপজেলা মৎস্য অফিসার মোঃ আসাদুল্লাহ শেখ এর নেতৃত্বে ইন্দুরকানী থানা পুলিশ উপজেলার কচাঁ নদীতে অভিযান চালিয়ে চন্ডিপুর এলাকা থেকে নিষেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১০ হাজার মিটার কারেন্ট জাল আটক করে। এসময় জেলেরা পালিয়ে যায়। পরে আটককৃত জাল প্রকাশ্যে পুড়িয়ে ফেলা হয়।


কাউখালীতে ইলিশ ধরায় জেলের জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে কঁচা নদীতে মা ইলিশ ধরার দায়ে পিরোজপুরের কাউখালীর ফলইবুনিয়া গ্রামের মোঃশফিক সিকদার (২৮) নামে এক জেলেকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সকালে কাউখালী ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রট মাধবী রায় ওই জেলেকে পাচঁ হাজার টাকা জরিমানা করেন। কাউখালী উপজেলা মৎস্য কর্মকর্তা মো. জাকির হোসেন জানান, রবিবার রাতে কাউখালী থানার পুলিশ ও মৎস্য বিভাগ কঁচা ও সন্ধ্যা নদীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানকালে আইন অমান্য করে মাছ ধরার দায়ে এক জেলেকে আটক করা হয়। আটক জেলেকে সোমবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জরিমানা করাবিস্তারিত পড়ুন


পাইকগাছায় প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে ২ শিশুকে যৌন নির্যাতনের অভিযোগ

পাইকগাছায় আফসার সানা (২৭) নামে এক প্রাইভেট শিক্ষকের বিরুদ্ধে দুই শিশুকে যৌন নির্যাতন করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শিক্ষকের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। থানা পুলিশ ও মামলা সূত্রে জানাগেছে, উপজেলার দক্ষিণ গড়ের আবাদ গ্রামের দুই শিশু ঘটনার দিন শনিবার দুপুরে প্রাথমিক বিদ্যালয়ের মাঠে খেলা করছিল। এ সময় একই এলাকার শামছুর সানার ছেলে প্রাইভেট শিক্ষক আফসার সানা তাদেরকে বিভিন্ন প্রলোভন দেখিয়ে তার মৎস্য ঘেরের বাসায় ডেকে নিয়ে তাদের উপর যৌন নির্যাতন করে। এ সময় শিশুদের আত্মচিৎকারে এলাকার লোকজন ছুটে গিয়ে ঘটনাস্থল থেকে দুই শিশুকে উদ্ধার করে। এ ঘটনায় নির্যাতনের স্বীকার একবিস্তারিত পড়ুন


কাউখালীতে প্রবীণ দিবস পালিত

জেলার কাউখালীতে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির উদ্যেগে রবিবার বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়েছে। সকাল ১০ টায় উপজেলা সড়কে অবস্থিত সমিতির কার্যালয় থেকে ‘আগামীর পথে : প্রবীণের সাথে’ এ প্রতিপাদ্যকে সামনে  রেখে বের করা হয় শোভাযাত্রা। পরে অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি মাষ্টার মাহাবুবুর রহমান খান। বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ-সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, সহ-সভাপতি অবসরপ্রাপ্ত শিক্ষক বিনয় কৃষ্ণবিস্তারিত পড়ুন


কাউখালীতে যুব সংহতির (জেপি) কর্মী সভা অনুষ্ঠিত

কাউখালী উপজেলার আমরাজুড়ি ইউনিয়ন জাতীয় যুবসংহতি (জেপি)’র উদ্যোগে রবিবার বিকেলে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব আমরাজুড়ি মাধ্যমিক বিদ্যালয় মিলনায়তনে মোঃ আবু সাইয়েদ খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টি (জেপি)’র সভাপতি মাহাবুবুর রহমান খান, সাধারন সম্পাদক শাহ আলম নসু, ইউপি চেয়ারম্যান আবু সাইদ মিয়া, জেপি’র যুগ্ন-সাধারন সম্পাদক খান মোঃ বাচ্চু, সাবেক সাধারন সম্পাদক শাহ আলম তালুকদার, জেপি নেতা নেপাল চন্দ্র দে, যুব সংহতির আহবায়ক জাকির হোসেন নসু, সদস্য সচিব মনজুরুল মাহাফুজ পায়েল, যুগ্ন-আহবায়ক আলহাজ্ব মিজানুর রহমান, শেখ লিটন প্রমুখ। পরে মোঃ আবু সাইয়েদ খানকে আহবায়ক এবং উজ্জল হালদারকে সদস্য সচিববিস্তারিত পড়ুন


পাইকগাছায় রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

পাইকগাছায় রোহিঙ্গা নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গোপালপুর যুব সমাজের উদ্যোগে রবিবার সন্ধ্যায় উপজেলার বোয়ালিয়া মোড়ে মাওঃ আমিনুর রহমান সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন, পাইকগাছা নাগরিক কমিটির সভাপতি মোস্তফা কামাল জাহাঙ্গীর। বক্তব্য রাখেন, মাওঃ আহম্মদ আলী, এ্যাডঃ আমজাদ হোসেন, শেখ আকবার আলী, শেখ নূরুল ইসলাম, আবুল হোসেন, সরদার ফারুক আহম্মেদ, এসএম জামশেদ হোসেন, হাফেজ সাইফুল ইসলাম, শাহজাহান আলী সরদার, নাজমুল হাসান, আব্দুল কাদের, এমএ রহিম, আল-মামুন ও ডিএম হারুন-অর-রশিদ মুন্না।


মা ইলিশ রক্ষায় বলেশ্বর নদীতে বিশেষ অভিযান

মা ইলিশ রক্ষার্থে ইলিশ মাছ ধরার প্রথম দিনে পিরোজপুরের চরখালী হইতে বেকুটিয়া পর্যন্ত বলেশ্বর নদীতে বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। মা ইলিশ মাছ রক্ষার জন্য পরিচালিত এ অভিযানে পিরোজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার জামাল হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা মোশাররফ হোসেন, উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড়, পিরোজপুর সদর থানার পরিদর্শক (অপস্) মোঃ শহিদুল ইসলামসহ বিশেষ টিম মোট ছয় হাজার মিটার জাল উদ্ধার করে। পরে মোবাইল কোর্টের মাধ্যমে উদ্ধারকৃত জাল ধ্বংস করা হয়।


Wordpress Social Share Plugin powered by Ultimatelysocial