ইন্দুরকানীর দলীয়কোন্দল মেটালেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক
ইন্দুরকানী প্রতিনিধি :
অবশেষে ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের দীর্ঘ দিনের দলীয়কোন্দলের অবসান হলো জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজীর মধ্যস্ততায়। গতকাল বুধবার স্থানীয় আওয়ামীলীগ নেতা সাইদুর রহমান সাইদ, মাহাবুব আলম ফকির ও যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকরামুল শিকদারের আহবানে তিনি উভয়পক্ষকে ঐক্য বদ্ধভাবে দলীয় কার্যক্রম করার জন্য সমঝোতা করে দেন।
এই সমঝোতার ভিত্তিতে বৃহস্পতিবার উপজেলা আওয়ামী লীগের কার্যালয় প্রধান মন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালন করেন দলীয় নেতা-কর্মীবৃন্দ। এ সময় একই মঞ্চে বসা ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এড. মতিউর রহমান, সহ-সভাপতি মনিরুজ্জামান শিকদার, আঃ খালেক গাজী, সাধারণ সম্পাদক মৃধা মোঃ মনিরুজ্জামান, স্থানীয় আওয়ামীলীগ নেতা সাইদুর রহমান সাইদ, মাহাবুব আলম ফকির ও যুবলীগের সভাপতি আঃ রাজ্জাক, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকরামুল শিকদার ও শ্রমিকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
ইন্দুরকানী উপজেলা আওয়ামীলীগ নেতা সাইদুর রহমান সাইদ জানান, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জিয়াউল আহসান গাজীর সমঝোতায় উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক প্রধান মন্ত্রীর জন্মদিনের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে।
উল্লেখ্য, ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের দলীয়কোন্দলে উপজেলা আওয়ামী লীগের সভাপতি এড. এম. মতিউর রহমান ৬মাস ধরে দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ না করায় দলের মধ্যে বিশৃংখলা ও নেতা কর্মীরা বিভক্ত হয়ে পরে। এক নেতা অপর নেতার দোষ দিয়ে দলীয় অফিসে একসাথে সভাপতি সম্পাদক কর্মসূচিতে অংশগ্রহণ করত না।
